নেটিজেনদের অপমানের মোক্ষম জবাব দিলেন বেবো

বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দু-তিন দিন ধরে বেশ কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে। তা হল বলিউডের খ্যাতনামা চিত্র নির্মাতা করণ জোহারের ৫০ তম জন্মদিন। যেখানে গোটা বলিউডের সেলিব্রিটিদের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দু-তিন দিন ধরে বেশ কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে। তা হল বলিউডের খ্যাতনামা চিত্র নির্মাতা করণ জোহারের ৫০ তম জন্মদিন। যেখানে গোটা বলিউডের সেলিব্রিটিদের ছবিতে ছেয়ে গিয়েছে। পুরনো থেকে নতুন সকলেই উপস্থিত ছিলেন এই পার্টিতে। একই সঙ্গে ওই পার্টিতে উপস্থিত ছিলেন বেস্ট ফ্রেন্ডরা অর্থাৎ করিনা কাপুর খান, মালাইকা আরোরা এবং অমৃতা আরোরা। একদিকে যেমন সমস্ত সেলিব্রিটিদের প্রশংসা করেছেন নেতিজেনরা। অন্যদিকে কিছু নেটিজেন করেছেন বেশ কয়েকজন অভিনেত্রীদের নিয়ে গসিপ। আর তাদের মধ্যে নাম উঠেছে অমৃতা আরোরা, করিনা কাপুর খান ও মালাইকা আরোরার।

কেউ তাদের ওজন, কেউ সেলিব্রিটিদের বডি শেমিং কেউ তাদের বয়স নিয়ে অপমান করেছে। যা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আগে পিছনে বলা হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা প্রকাশ্যেই বলা হয়। এর কোনও শেষ নেই বলেই বলা যেতে পারে। এবার এই সমস্ত প্রশ্নের জবাব দিলেন করিনা কাপুর খান অর্থাৎ বেবো। তিনি তাঁর ইনস্টাগ্রম স্টরিতে লিখেছেন, ‘সাধারণ মানুষের করা মন্তব্যগুলি দেখে থাকি। যখন আমি দেখি তখন আমি বিরক্ত বোধ করি। আর এর থেকে বোঝাই যায় নেটিজেনরা আমাদের অপমান করছে। কিন্তু এটা মাত্র আমার কাছে একটি শব্দ, এমন একটি শব্দ যার অর্থ ‘ পুরনো ‘। হ্যাঁ আমার বয়স হয়েছে এবং আমি বুদ্ধিমান কিন্তু যারা বলছে তারা কি নামহীন, মুখহীন নাকি বয়সহীন?’

   

করণ জোহারের জন্মদিনে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা নিয়ন সবুজ সার্টিন রঙের সর্টস এবং তার সঙ্গে ম্যাচিং করে সবুজ সাটিনের ওপেন ব্লেজার পড়েছিলেন। শরীরের ভিতরে ছিল গোলাপি রঙের অন্তর্বাস। সঙ্গে উজ্জ্বল গোলাপী রঙের প্ল্যাটফর্ম হিল। করিনা কাপুর পড়েছিলেন রুপালি রঙের একটি পোশাক। অন্যদিকে আমৃতা আরোরা পড়েছিলেন ঝলমলে রঙের একটি পোশাক। যাতে তিনজনকেই লাগছিল অসাধারণ।

চলচ্চিত্র নির্মাতা করণ জোহারের ২৫ মে ৫০ তম জন্মদিন উপলক্ষে করন যশ রাজ স্টুডিওতে একটি জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। আর সেখানেই বলিউডের সেলিব্রিটিরা হয়েছিলেন একত্রিত। যেন মনে হচ্ছিল বড় কোনওর অ্যাওয়ার্ড শো’তে মিলিত হয়েছে সেলিব্রেটিরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google