Swati Maliwal: কেজরির বাড়িতে স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ মানল আপ, কড়া পদক্ষেপের আশ্বাস

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে হেনস্তা শিকার আপের রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। মঙ্গলবার এই অভিযোগ মেনে নিয়েছে আম আদমি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
action against arvind kejriwal aide aap leader sanjay singh on swati maliwal row, কেজরির বাড়িতে স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ মানল আপ, কড়া পদক্ষেপের আশ্বাস

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে হেনস্তা শিকার আপের রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। মঙ্গলবার এই অভিযোগ মেনে নিয়েছে আম আদমি পার্টি। জানিয়ে দিল, দলের সুপ্রিমো অভিযুক্ত বিবভ কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

আপ নেতা সঞ্জয় সিং মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘সোমবার স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বাড়িতে। তিনি ড্রয়িংরুমে অপেক্ষা করছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বিভব কুমার ওঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কেজরিওয়াল বিষয়টি জানতে পেরেছেন। তিনি এবিষয়ে কড়া পদক্ষেপ করবেন।’

   

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ একটি ফোন আসে দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। সেখানে ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। বলা হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর আপ্তসহায়ক মারধর করেছেন তাঁকে। এমন অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ।
পুলিসের সামনেই এই বিষয়ে ক্ষোভ উগরে দেন স্বাতী। জানান, এ বিষয়ে পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়। জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

Ramdev: ‘যোগের জন্য যা করেছেন ভালো, কিন্তু…’, রামদেবকে বলল সুপ্রিম কোর্ট

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অভিযোগ জানিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি বলেই জানা গিয়েছে।

এদিকে এই ইস্যুতে আপকে কাঠগড়ায় তুলে বিজেপির প্রশ্ন, যে মুখ্যমন্ত্রীর ঘরে খোদ মহিলা কমিশনের প্রধান সুরক্ষিত নন, সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়?

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google