ফেরিওয়ালা সেজে শিশু চুরির অভিযোগ, আটক ব্যক্তি

হলদিয়া: ফেরিওয়ালা সেজে বাড়িতে এসে শিশু চুরির ঘটনা নতুন নয়৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে৷ ফের এই ঘটনা ঘটল হলদিয়ায়৷ ঘটনায় পরিবারের সদস্যদের তৎপরতায় ওই ব্যক্তি ধরা পড়ল পুলিশের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হলদিয়া: ফেরিওয়ালা সেজে বাড়িতে এসে শিশু চুরির ঘটনা নতুন নয়৷ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে৷ ফের এই ঘটনা ঘটল হলদিয়ায়৷ ঘটনায় পরিবারের সদস্যদের তৎপরতায় ওই ব্যক্তি ধরা পড়ল পুলিশের জালে৷

জানা গিয়েছে, শনিবার সকালে অপরিচিত সন্দেহজনক এক ব্যক্তি হলদিয়ার ডালিম্বচক গৌরাঙ্গধাম সংলগ্ন মদনমোহন দাসের বাড়িতে অনধিকার প্রবেশ করে। বাড়ির লোক চেঁচামেচিতে স্থানীয় লোকজন জমায়েত হয়। তারপর বাচ্চা ধরা সন্দেহে ব্যক্তিকে আটক করা হয়।

   

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন জমায়েত হয়। পরে ভবানীপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাড়ির সদস্য জয়দেব দাস জানান, বাড়িতে দুটি ছোট বাচ্চা আছে। ফেরিওয়ালা সেজে বাড়িতে এসে বাড়ির লোকে অনুমতি না নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। তার কথায় অসঙ্গতি দেখে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। ভবানীপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google