Job Scam: গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচের আর্জি অভিষেকের

নিয়োগ দুর্নীতি মামলায় (job scam) সিবিআই যাতে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে, সেই জন্য শীর্ষ আদালতের কাছে রক্ষাকবচ দেওয়ার আবেদন করেছেন তিনি । আগামী শুক্রবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নিয়োগ দুর্নীতি মামলায় (job scam) সিবিআই যাতে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে, সেই জন্য শীর্ষ আদালতের কাছে রক্ষাকবচ দেওয়ার আবেদন করেছেন তিনি । আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে ।

কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেয়নি । ডিভিশন বেঞ্চও জরুরি ভিত্তিতে মামলার শুনানি করতে রাজি হয়নি । ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে ।

   

এদিন আদালতে হাজির হন আইনজীবী মনুসিংভি দুই বিচারপতি অনিরুদ্ধ বোস ও সঞ্জয় কারোলের কাছে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানান । তবে আদালত জানায়, শুনানি হবে আগামী শুক্রবার, ২৬ মে ।

প্রসঙ্গত, কলকাতার শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সব দুর্নীতির মামলাতেই তাঁর নাম বলানোর জন্য ধৃতদের উপর চাপ সৃষ্টি করে । তার পরই তৃণমূল নেতা কুন্তল ঘোষ দাবি করেন যে ইডি তাঁকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে । এই নিয়ে আদালত ও পুলিশের কাছে চিঠিও পাঠান তিনি ।

সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় জানান, ইডি ও সিবিআই চাইলে এই নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতেই পারে । বিচারপিত অমৃতা সিনহাও এই মামলা থেকে অভিষেককে ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেন ।

শনিবার সিবিআইয়ের কাছে এই মামলায় হাজিরা দেন অভিষেক। সিংভি সুপ্রিম কোর্টকে জানান, সিবিআই ইতিমধ্যে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে । ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন অভিষেক । তাই তাঁর বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না করা হয়, সেই বিষয়ে রক্ষাকবচ দেওয়া হোক ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google