Transfer News: রাউন্ড গ্লাস পাঞ্জাবে যেতে পারেন এই মোহনবাগান তারকা ফুটবলার

Transfer News: নয়া ফুটবল মরশুমের কথা ভেবে ঘর গোছানো শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। গত মরশুমে যেমনই পারফরম্যান্স হোক না কেন, আসন্ন মরশুমে নিজেদের মেলে ধরাই একমাত্র ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Mohun Bagan Star Ricky Shabong Rumored for Transfer to Round Glass Punjab

Transfer News: নয়া ফুটবল মরশুমের কথা ভেবে ঘর গোছানো শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। গত মরশুমে যেমনই পারফরম্যান্স হোক না কেন, আসন্ন মরশুমে নিজেদের মেলে ধরাই একমাত্র লক্ষ্য সকলের। সেইমতো গত সিজনের শেষের দিক থেকেই দল গঠনের আসরে নেমে পড়েছিল বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার মতো দল।

পরবর্তীতে মাঠে নামে চেন্নাই ও কেরালা থেকে শুরু করে ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান (Mohun Bagan)। নিজেদের বাজেট অনুসারে একাধিক তারকা ফুটবলার দলে সই করিয়ে চমক দিতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল। যাদের মধ্যে রয়েছেন বোরহা হেরেরা, জাভিয়ের সিভেরিও ও সাউল ক্রেসপোর মতো তারকা। অন্যদিকে শেষ বিশ্বকাপ খেলা তারকা জেসন কামিন্সকে চূড়ান্ত করে বাজারে হইচই ফেলে দেয় মোহনবাগান। এছাড়াও সাদিকুর সাথে কথা চালাচ্ছে দল।

   

এসবের মাঝেই এবার দল গঠনের ক্ষেত্রে আসরে নামল রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। শেষ মরশুমে হিরো আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করেছে এই ক্লাব। সেক্ষেত্রে বিদেশি তারকাদের মধ্যে এখনো পর্যন্ত নাকি লাল-হলুদের প্রাক্তন তারকা জুয়ান মেরা কেই রেখে দিয়েছে এই দল। পাশাপাশি ফুটবলার বাছাই প্রক্রিয়া চলছে তাদের তরফে। এবার নাকি তাদের নজরে পড়েছে সবুজ-মেরুনের তরুন ফুটবলার রিকি সাবং।

বিশেষ সূত্র মারফত খবর, আগামী দুই মরশুমের জন্য এই তারকা ফুটবলার কে দলে আনতে চাইছে রাউন্ডগ্লাস পাঞ্জাব। সেইমতো তার এজেন্টের সাথে ও নাকি কথাবার্তা শুরু হয়েছে তাদের তরফে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি সবুজ-মেরুনের তরফ থেকে। তাই আদৌ এই তরুণ ফুটবলার কে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট ছাড়ার সিদ্ধান্ত নেয় কিনা এখন সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google