AC Maintenance Tips: এসির বয়স বাড়ছে! কি করে যত্ন নেবেন দেখে নিন

AC Maintenance Tips: বাংলা ক্যালেন্ডার মতে এটা আষাঢ় মাস। আর আসার মাস মানে বর্ষাকাল কিন্তু সেই অর্থে বর্ষার দেখা মেলেনি এখনো পর্যন্ত। তবে হাওয়া অফিস বলছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
AC maintenance tips

AC Maintenance Tips: বাংলা ক্যালেন্ডার মতে এটা আষাঢ় মাস। আর আসার মাস মানে বর্ষাকাল কিন্তু সেই অর্থে বর্ষার দেখা মেলেনি এখনো পর্যন্ত। তবে হাওয়া অফিস বলছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে বর্ষা কিন্তু তাতেও ভ্যাপসা গরম সাধারণ মানুষের পিছু ছাড়ছে না।

তাই নিজেকে ঠান্ডা রাখতে এবং বাড়ি ফিরে একটু শান্তি পেতে সকলেরই ভরসা এয়ারকন্ডিশনার। আবার অনেকে ভাবছেন এই মুহূর্তে একটা নতুন এসি কিনে নিয়ে আসার কথা। আবার অনেকের বাড়িতে রয়েছে পুরনো এসি। তবে এসির বয়স যতই হোক না কেন সেটি যদি ঠিকভাবে ঘর ঠান্ডা করে তাহলেই শান্তি।

   

কিন্তু আপনার এসির বয়স যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে কিছু কথা মাথায় রাখা উচিত। প্রথমত দেখতে হবে আপনার এসি ঠিকভাবে ঘর ঠান্ডা করছে কিনা। যদি এসির ভেতরে কোন সমস্যা দেখা দেয় তাহলে টেকনিশিয়ান ডেকে সারিয়ে তুলুন এসি। একইভাবে এসির আউটডোর ইউনিটে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম পাইপ যার মধ্যে দিয়ে শীতল বাতাস চলাফেরা করে।

তবে সেই পাইপ যদি কোন কারণে নষ্ট হয়ে যায় তাহলে এসি ঠিকভাবে কাজ করবে না। তাছাড়া যখন আপনার বাড়ির এসি চলবে তখন অন্য কোন ভারী বৈদ্যুতিক সামগ্রী চালানো যাবে না। কারণ এসির সাথে যদি কোন ভারী বৈদ্যুতিক সামগ্রী চলে তাহলে সে ক্ষেত্রে বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসবে এবং বাড়ির বিদ্যুৎ তারতম্য হওয়ার একটা সম্ভাবনা থাকে। যার ফলে আপনারা সেই সহজেই নষ্ট হয়ে যেতে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google