Rakhi Sawant: কনে‌ সেজে ডিভোর্স পার্টি, বিবাহ বিচ্ছেদ ঘোষণা রাখীর

রাখী সাওয়ান্ত (Rakhi Sawant) বার বার চর্চায় উঠে আসেন। সম্প্রতি তাঁর স্বামী আদিল দুর্রানির সঙ্গে তার মামলা গড়িয়েছিল আদালত পর্যত্ন। আদিলের বিরুদ্ধে শারীরিক নির্যাতন-সহ একাধিক অভিযোগ এনেছিলেন রাখী। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rakhi Sawant

রাখী সাওয়ান্ত (Rakhi Sawant) বার বার চর্চায় উঠে আসেন। সম্প্রতি তাঁর স্বামী আদিল দুর্রানির সঙ্গে তার মামলা গড়িয়েছিল আদালত পর্যত্ন। আদিলের বিরুদ্ধে শারীরিক নির্যাতন-সহ একাধিক অভিযোগ এনেছিলেন রাখী। সেই অভিযোগের ভিত্তিতেই আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন আদিল। এর মধ্যেই বধূর সাজে চমক দিলেন রাখী। লাল সোনালি লেহঙ্গায় সেজে তিনি দিচ্ছেন ডিভোর্স পার্টি।

নিজের আবাসনের নিচেই ঢাক ঢোল নিয়ে রীতিমতো পার্টির আয়োজন করেছিলেন রাখী। লাল সোনালি ঝলমলে লেহঙ্গায় সেজেছিলেন তিনি। খোলা চুল আর সঙ্গে মাথায় পরেছিলেন ভারি টিকলি। বধূবেশে সেজে রাখী বলেন, ‘অবশেষে আমার বিচ্ছেদ হচ্ছে। মানুষ এই দিনে মনখারাপ করে, কষ্ট পায়। কিন্তু আমি খুশি হব, কারণ আমি সবার থেকে আলাদা।’

   

আদিলের সঙ্গে আইনিভাবে বিয়ে সেরেছিলেন তিনি। প্রথমে সেই খবর কেউই প্রকাশ্যে আনতে চাননি তারা। কিন্তু এরপরে সোশ্যাল মিডিয়ায় রাখীই নিজের বিয়ের কথা জানান। সেসময়ে আদিল স্বীকার করতে চাননি রাখীর সঙ্গে নিজের সম্পর্কের কথা। আদিলের বিরুদ্ধে হেনস্থা, পরকীয়া, আর্থিক তছরুপ ও একাধিক অভিযোগ আনেন রাখী।

রাখী বলেছেন, ‘ আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। হয়তো খুব ছোট খাটো টাকা ও আমার বৌদির হাতে দিয়েছিল কিন্তু আদিল টাকা না দেওয়ার জন্যই অস্ত্রোপচার সময়মতো করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমায় ছেড়ে চলে গিয়েছেন।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google