রেলে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ আগামী ৩০শে জুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার সাউথ সেন্ট্রাল রেলওয়ে পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। সম্প্রতি ভারতীয় রেলের সাউথ সেন্ট্রাল ডিভিশন এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার সাউথ সেন্ট্রাল রেলওয়ে পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। সম্প্রতি ভারতীয় রেলের সাউথ সেন্ট্রাল ডিভিশন এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে 35টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

প্রায় প্রত্যেক বছর ভারতীয় রেল কয়েক লক্ষ নিয়োগ করে থাকে। সেই কারণে দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীদের প্রথম পছন্দের হল ভারতীয় রেল। আর এবার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে মিলবে রেলের চাকরি। সাউথ সেন্ট্রাল রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী সিভিল ইঞ্জিনিয়ার পদে ১৯ জন এস এন্ড টি ড্রয়িং পদে ছজন এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং পদে দশজন প্রার্থীকে নিয়োগ করা হবে।

   

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে আগামী ৩০শে জুন পর্যন্ত। আবেদন করার জন্য প্রার্থীর বয়স থেকে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে তবে জাতিভিত্তিক শংসাপত্র থাকলে বয়সের ছাড় মিলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থী বাছাই হবে পরীক্ষায় প্রাপ্ত মান এবং পূর্বে কাজের অভিজ্ঞতা দেখে।

তাছাড়া নেওয়া হবে ইন্টারভিউ। আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীকে ৫০০ টাকা করে দিতে হবে আবেদন ফি হিসেবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য মাত্র ২৫০ টাকা ধার্য করা হয়েছে আবেদন ফি বাবদ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google