East Bengal FC: তিন জুনিয়র ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল, কারা এই তারকা?

গত ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) সিনিয়র দলের পারফরম্যান্স তথৈবচ হলেও অপেক্ষাকৃত ভালো খেলেছে জুনিয়র দলের ফুটবলাররা। গত মরশুমে মূলত রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগের ...

By Rana Das

Published:

Follow Us
Emami East Bengal Club Players in Action

গত ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal FC) সিনিয়র দলের পারফরম্যান্স তথৈবচ হলেও অপেক্ষাকৃত ভালো খেলেছে জুনিয়র দলের ফুটবলাররা। গত মরশুমে মূলত রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগের কথা মাথায় রেখে একাধিক ফুটবলারদের সই করিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তাদের হাত ধরেই রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে একেরপর এক ম্যাচে জয় তুলে নেয় দল।

মাঝে জামশেদপুর এফসির কাছে পরাজিত হতে হলেও মহামেডান কে হারিয়ে ফের ছন্দে ফেরে কলকাতার এই প্রধান। যারফলে, গ্রুপ পর্ব থেকে প্রোগ্ৰশন রাউন্ডে চলে যায় ইস্টবেঙ্গল। সেখানে ও যথেষ্ট সফল থাকে বিনো জর্জের দল। পরবর্তীতে মোহনবাগানকে হারিয়ে ইস্টজোন থেকে চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ। তবে জাতীয় পর্যায়ে গিয়ে ভালো খেললেও এক পয়েন্টের নিরিখে সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরা থেকে যায় কলকাতার এই প্রধানের।

   

তবে দলের ফুটবলারদের পারফরম্যান্সে খুশি সকলেই। যারফলে, দলের একাধিক ফুটবলারদের সঙ্গে এবার চুক্তি বাঁড়াল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছেন আমান সিকে, নাসিব রহমান ও মহম্মদ রোশেল। গত ডেভলপমেন্ট লিগের কথা মাথায় রেখেই এই তিন ফুটবলারদের কে চুক্তিবদ্ধ করেছিল লাল-হলুদ।

শেষ মরশুমে তাদের পারফরম্যান্সে খুশি হয়ে আগামী তিনটি মরশুমের জন্য তাদের দলে রাখছে ইস্টবেঙ্গল। তাই সব ঠিকঠাক থাকলে আসন্ন মরশুমে জুনিয়র দলের পাশাপাশি কার্লোস কুয়াদ্রাতের সিনিয়র দলেও খেলতে দেখা যেতে পারে এই তিন ফুটবলার কে। এই তিন প্রতিভা কে ধরে রাখার সিদ্ধান্তে খুশি লাল-হলুদ সমর্থকরা।

পূর্বে মুম্বাই সিটি এফসির বি দলে খেলতেন আমন। তার পারফরম্যান্স দেখেই নিজেদের দলে টানে লাল-হলুদ। সেইমতো ইয়ুথ ডেভলপমেন্ট লিগে ইস্টবেঙ্গল জার্সিতে যথেষ্ট সফল থাকেন কেরালার এই তারকা। দলের হয়ে গোল করার পাশাপাশি তিনটি অ্যাপিয়ারেন্স ও থাকে আমনের। অন্যদিকে কেরলের আরও দুই তারকা ফুটবলার নাসিব রহমান ও মহম্মদ রোশেলের পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। ২১৩ মিনিট খেলে মোট তিনটি অ্যাপিয়ারেন্স থেকেছে নাসিবের। অন্যদিকে ইয়ুথ ডেভলপমেন্ট লিগে চারটি অ্যাপিয়ারেন্সের পাশাপাশি ২ টি গোল করেছেন রোশেল।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google