ছত্তিসগড়ে আইইডি বিস্ফোরণে জখম ২ সিআরপিএফ জওয়ান

ছত্তিসগড়ে আইইডি বিস্ফোরণে আহত ২ জন সিআরপিএফ জওয়ান। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বিজাপুরে। আহত দুই জওয়ানকে দ্রুত স্থানীয় এক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ছত্তিসগড়ে আইইডি বিস্ফোরণে আহত ২ জন সিআরপিএফ জওয়ান। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বিজাপুরে। আহত দুই জওয়ানকে দ্রুত স্থানীয় এক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়পুরে স্থানান্তরিত করা হবে চিকিৎসার জন্যে।

ছত্তিসগড় পুলিশ জানিয়েছে, “সিআরপিএফ ৮৫বিএন-এর ২ জন জওয়ান একটি প্রেশার আইইডি ব্লাস্টে আহত হয়েছেন। বিজাপুর জেলায় প্রেশার আইইডি রেখেছিল নক্সাল। প্রাথমিক চিকিৎসার পর তাদের এয়ারলিফট করে রাইয়পুরে নিয়ে যাওয়া হবে।

   

ঘটনাটির কথা নিশ্চিত করে বিজাপুর এসপি আনজানেয়া ভার্সনে জানিয়েছেন যে ঘটনাটি গাঙ্গালুর থানার অধীনে পড়ছে।

এই বছরের এপ্রিল মাসে মাওবাদীদের আইইডি ব্লাস্টে ১০ জন নিরাপত্তারক্ষী এবং একজন চালক প্রাণ হারান। ঘটনাটি ঘটে ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায়। আরানপুর থানার অধীন এলাকাতে ঘটেছিল এই ঘটনাটা। রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি)-এর একটি দল ফিরছিল যখন হামলাটি চালানো হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google