Jalpaiguri: হাতির হানায় আতঙ্ক, যুবক মৃত

এলাকায় হাতির পালের দাপাদাপিতে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তিস্তা পাড়ের বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িকন গ্রামে। এদিন ভোরবেলায় ভাইকে সঙ্গে নিয়ে নদীর চরের বাদাম খেতে কাজ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Elephant Attacks

এলাকায় হাতির পালের দাপাদাপিতে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে তিস্তা পাড়ের বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েতের গৌড়িকন গ্রামে।

এদিন ভোরবেলায় ভাইকে সঙ্গে নিয়ে নদীর চরের বাদাম খেতে কাজ করতে যায় পঁচিশ বছরের সাগর দাস। হাতির পাল থেকে হঠাৎ একটি হাতি তাদের দিকে ছুটে আসে। ভাই সঙ্গে সঙ্গে বিপদ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এক সন্তানের পিতা সাগর দাস পালাতে পারেননি। তার উপর হাতি ঝাঁপিয়ে পরে।

   

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাস্পাতালে (Siliguri Medical College and Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে প্রায় ২ মাস ধরে জংলি হাতির পাল এই এলাকায় দাপাদাপি করে বেড়াচ্ছে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বেলকোবা রেঞ্জের বনকর্মীরা।
এলাকাবাসীদের অভিযোগ যে হাতি পর পর এলাকাই মানুষ মেরে ফেলছে কিন্তু বন দফতর কিছু পদক্ষেপ গ্রহণ করেনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google