Earthquake: ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, দিল্লি সংলগ্ল এলাকা

জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান। তার প্রভাব পড়ল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চলে। রবিবার সকালে যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে, সেই সময়ই কেঁপে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Earthquake delhi

জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আফগানিস্তান। তার প্রভাব পড়ল জম্মু ও কাশ্মীর থেকে দিল্লি-সহ সংলগ্ন NCR অঞ্চলে। রবিবার সকালে যখন নতুন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে, সেই সময়ই কেঁপে ওঠে রাজধানী-সহ সংলগ্ন অঞ্চল। যদিও নতুন সংসদ ভবন ভূমিকম্প-রোধক এবং দিল্লি ও সংলগ্ন অঞ্চলে কম্পনের তীব্রতা কম থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উত্‍সস্থল আফগানিস্তানের ফৈয়াজবাদের দক্ষিণ-পূর্ব থেকে ৭০ কিলোমিটার দূরে।

   

সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, শ্রীনগর এবং জম্মু-কাশ্মীরের পুঞ্চ, দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়েও।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।