Amit Shah: বঙ্গ সফররে দিন ছাঁটাই করে রবীন্দ্র জয়ন্তীতে কলকাতায় শাহ

বঙ্গ সফর দিন ছাঁটাই শাহের (Amit Shah)। শুধু রবীন্দ্র জয়ন্তীর দিনই কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কথা ছিল, আগামী ৮ ও ৯ মে রাজ্যে এসে শাহ সভা করতে পারেন জেলায়। কিন্তু, বিজেপি সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে শাহের প্রকাশ্যে কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না ।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
amit shah

বঙ্গ সফর দিন ছাঁটাই শাহের (Amit Shah)। শুধু রবীন্দ্র জয়ন্তীর দিনই কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে কথা ছিল, আগামী ৮ ও ৯ মে রাজ্যে এসে শাহ সভা করতে পারেন জেলায়। কিন্তু, বিজেপি সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে শাহের প্রকাশ্যে কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না ।

সূত্র অনুযায়ী, আগামী ৯ তারিখ সকালে কলকাতা বিমানবন্দরে নেমে শাহের যাওয়ার কথা জোড়াসাঁকোয়। সেখানে কবিগুরুকে সম্মান জানিয়ে তাঁর গন্তব্য নিউটাউনের একটি হোটেল।

দলীয় নেতৃত্বের সঙ্গে ওই হোটেলেই বৈঠক করতে পারেন শাহ। বিকেলে একটি অরাজনৈতিক সংস্থার আয়োজনে রবীন্দ্রনাথ সংক্রান্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা তাঁর।

ওই সংস্থার শীর্ষে, রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত, সম্পাদক শিশির বাজোরিয়া। সে দিনের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

শাহর বঙ্গ সফর প্রসঙ্গে, সুকান্ত শুক্রবার বলেন, ”এক দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসবেন। সকালে উনি জোড়াসাঁকোয় যাবেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা তাঁর।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google