Kaliyaganj Files: বিজেপির ডাকা বনধের জেরে উত্তপ্ত শহর শিলিগুড়ি

কালিয়াগঞ্জের (Kaliyaganj) ঘটনার প্রতিবাদের বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শহর শিলিগুড়ি। হিলকার্ট রোডে সরকারি বাসে ভাঙচুরের অভিযোগ (Allegations) উঠেছে বিজেপির বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। মারধর সরকারি বাসের চালককে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
siliguru_BJP_bandh

কালিয়াগঞ্জের (Kaliyaganj) ঘটনার প্রতিবাদের বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শহর শিলিগুড়ি। হিলকার্ট রোডে সরকারি বাসে ভাঙচুরের অভিযোগ (Allegations) উঠেছে বিজেপির বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। মারধর সরকারি বাসের চালককে।

শুধু তাই নয়, বাস, টোটোর যাত্রীদের টেনে-হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাস্তায় পুলিশের ব্যারিকেড উলটে ফেলে দেওয়া হয়েছে। পুলিশের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। এলাকায় ব্য়াপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। বনধ সমর্থনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।

এদিকে, বনধ সমর্থনকারীদের আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে দেওয়া হয়। হাসমিচকে পুলিশের গাড়ি আটকে তার সামনে বসে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google