BJP’s rule in Bihar: বিহারে বিজেপির শাসন প্রতিষ্ঠা নিয়ে বেফাঁস মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে রবিবার পাটনায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, '২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এই ফিরিঙ্গি শাসনকে প্রকাশ্যে নিয়ে আসব। সব 'ফিরঙ্গি'রা শুনুন, আমরা আপনাদের ২০২৪ সালে বাংলাদেশে পাঠাব। ২০২৫ সালে আমরা বিহারে বিজেপির শাসন (BJP's rule in Bihar) প্রতিষ্ঠা করব।'

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ashwini Kumar Choubey

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে রবিবার পাটনায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, ‘২০২৪ সালে বিহারের ৪০টি আসনে এই ফিরিঙ্গি শাসনকে প্রকাশ্যে নিয়ে আসব। সব ‘ফিরঙ্গি’রা শুনুন, আমরা আপনাদের ২০২৪ সালে বাংলাদেশে পাঠাব। ২০২৫ সালে আমরা বিহারে বিজেপির শাসন (BJP’s rule in Bihar) প্রতিষ্ঠা করব।’ দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিজেপিকে ছেড়ে আরজেডির সঙ্গে হাত মেলানো জেডিইউর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় এসে গিয়েছে।’

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তোপ দেগে অশ্বিনী বলেন, ‘২০১৪ সালে নীতীশ কুমার বলেছিলেন যে তিনি বিজেপির সাথে হাত মেলাবেন না। আমাদের সঙ্গে হাত মেলানোর বদলে তিনি মাটিতে মিশে যেতে চেয়েছিলেন। এরপর তিনি পাঁচ বছর আমাদের (বিজেপি) সঙ্গে ছিলেন। আমরা তাই এখন মাটি খুঁজছি। তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে, সেটাই খুঁজছি। তিনি বুঝেছেন যে আমরা তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করব।’

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বিজেপি কখনই ইউ-টার্ন নেয় না। অন্যদিকে নীতীশ কুমার ইউ-টার্নের পর ইউ-টার্ন নেন। তাঁর ভুলে যাওয়া উচিত নয় যে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে যদি বিজেপি তাঁকে সমর্থন না করত, তবে তিনি গরীবদের মসিহা হয়ে উঠতেন না। নীতীশ কুমার আমাদের ছেড়ে দিয়েছেন এবং তাঁকে এর জন্য উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত।’

   

অশ্বিনী আরও বলেন, ‘আমরা নীতীশ কুমারকে একাধিকবার সমর্থন করেছি কিন্তু তিনি আমাদের প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও আমাদের ত্যাগ করেছেন। এখন বিজেপি কর্মীদের প্রতিশোধ নিতে হবে। তাঁর রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে আমি বলব, মাটিতে মিশিয়ে দেব।’

এদিকে ‘মাটিতে মিশিয়ে দেব’ মন্তব্যে মুখ খুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এক অনুষ্ঠানে নীতীশ এই প্রসঙ্গে বলেন, ‘যদি সে এই কথা বলে থাকে, তবে তাঁকে তা করে দেখাতে বলুন। যারা এ ধরনের শব্দ ব্যবহার করেন তাদের বুদ্ধি নেই। তারা যা ইচ্ছে করতে পারেন।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google