ATK Mohun Bagan: এঙ্গসনের বাজিমাত, ফের সাদা-কালো বধ মোহনবাগানের

আজ ফের বড় ব্যবধানে মহামেডান স্পোর্টিংকে হারাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ঘোষিত সূচি অনুযায়ী আজ বিকেল ৪টে নাগাদ বারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতার এই দুই প্রধান।

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan players celebrating a goal against Mohammedan Sporting

আজ ফের বড় ব্যবধানে মহামেডান স্পোর্টিংকে হারাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ঘোষিত সূচি অনুযায়ী আজ বিকেল ৪টে নাগাদ বারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতার এই দুই প্রধান।

এবারে ও পাল্লা ভারী থাকল পালতোলা নৌকার। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ৪-১ গোল। আজ সবুজ-মেরুন জার্সিতে জোড়া গোল করেন এঙ্গসন সিং সেইসাথে গোল পান রিকি সাবং ও এঙ্গসন সিং। অন্যদিকে, সাদা-কালো জার্সিতে গোল করে ব্যবধান কমান দলের ভরসাযোগ্য ফুটবলার শোয়েব খান।

   

বলাবাহুল্য, এবারের এই মরশুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে প্রায় প্রত্যেকবারই বড় ব্যবধানে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। তাই আজ ও মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে বাগান ফুটবলাররা। খেলা শুরু হতেই নিজেদের দাপট শুরু করে সবুজ-মেরুন। যারফলে প্রথমার্ধে অনায়াসেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় গঙ্গা পাড়ের এই ক্লাব। তারপর দ্বিতীয়ার্ধে ফের নিজেদের আক্রমণ শুরু করে সবূজ-মেরুন ফুটবলাররা। যারফলে এঙ্গসন, টাইসন ও রিকি সাবংয়ের গোলে বড় ব্যবধানে জয় পায় এটিকে মোহনবাগান।

যারফলে, এবারের রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে এখনো পর্যন্ত অপরাজিত থাকল সুহেল-ফারদিনরা। টুর্নামেন্টের শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল গোটা দল। যারফলে স্বরূপ গ্রুপ লিগের প্রথম ম্যাচ থেকে এখনো পর্যন্ত জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হল বাগান ব্রিগেড।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google