Sevak-Rongpo: সেবক-রংপো নির্মীয়মান টানেল ধসে মৃত এক

ফের সেবক রংপো (Sevak-Rongpo) নির্মীয়মান টানেল ধসে দুর্ঘটনা। মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার সিকিম সীমানায় মেল্লির কাছে ভালুখোলায় ১০ নম্বর টানেলের কাজ চলাকালীন পাথরের চাঙড় ভেঙে পড়ায় শংকর বর্মন নামে একজনের মৃত্যু হয়।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rescue workers at the site of Sevak-Rongpo tunnel collapse

ফের সেবক রংপো (Sevak-Rongpo) নির্মীয়মান টানেল ধসে দুর্ঘটনা। মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার সিকিম সীমানায় মেল্লির কাছে ভালুখোলায় ১০ নম্বর টানেলের কাজ চলাকালীন পাথরের চাঙড় ভেঙে পড়ায় শংকর বর্মন নামে একজনের মৃত্যু হয়। মৃতের বাড়ি কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার পারডুবি এলাকায়।

এছাড়াও জখম হয়েছেন দীপক সিং, শেখর টুডু। এর আগেও টানেলের একাংশ ধসে পড়ায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার জেরে কাজে যুক্ত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google