Reliance Development League: সাদা-কালোকে রুখতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল

চলতি ফুটবল মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি লাল-হলুদ শিবিরের। গত কয়েক বছরের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার থাকলেও বাস্তবে তা ঘটেনি।

By Rana Das

Published:

Follow Us

চলতি ফুটবল মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি লাল-হলুদ শিবিরের। গত কয়েক বছরের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর অঙ্গিকার থাকলেও বাস্তবে তা ঘটেনি। হতশ্রী পারফরম্যান্স করেই আইএসএল অভিযান শেষ করেছে দল। তবে আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে লাল-হলুদ শেষ করলেও একেবারে অন্য ছবি দেখা গিয়েছে রিলায়েন্স কতৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগে। যেখানে শুরু থেকেই দারুন ছন্দে থেকেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। গত ম্যাচে ভালো লড়াই করে ও পরাজিত হতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। আজ ডার্বি জয় করতে মরিয়া তুহিনরা।

বিকেল ৩টে নাগাদ আজ বারাকপুর স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ শিবির। উভয়ের ই লক্ষ্য বড় ব্যবধানে দলের জয় নিশ্চিত করা। সেইমতো নিজেদের একাদশ সাজাতে শুরু করেছে প্রত্যেকে। উল্লেখ্য, এবারের এই ডেভেলপমেন্ট লিগে প্রথম ম্যাচেই মোহনবাগানের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল দেবরাজ চ্যাটার্জীর সাদা-কালো ব্রিগেড কে । উইলিয়ামের গোলে প্রথমে ১-০ ব্যবধানে মহামেডান এগিয়ে থাকলেও জবাবে ৬ গোলে উড়িয়ে দেয় এটিকে মোহনবাগান। তাই লিগের প্রথম ডার্বি হারার বদলা আজ বিনো জর্জের লাল-হলুদের উপর নিতে মরিয়া দিপু-উইলিয়ামরা।

   

অন্যদিকে এই লিগের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগান কে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন শিবির। লাল-হলুদের হয়ে দলের সাক্ষাৎ পতন আটকে দিয়েছিলেন আদিত্য পাত্র। কিন্তু চোটের সমস্যা থাকায় আজ হয়ত মাঠে থাকতে পারবেন না তিনি। তাছাড়া গত ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত ২-৩ গোলের ব্যবধানে জামশেদপুর এফসির কাছে হারতে হয়েছিল তাদের কে। তাই আজকের ম্যাচ জিততে মরিয়া ইস্টবেঙ্গল।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google