দেড়শ মণ হাঙরের চোরাচালান বাজেয়াপ্ত করল কোস্টগার্ড, বাজারমূল্য শুনলে চমকে যাবেন

বিপুল পরিমাণ হাঙরের চোরাচালান (Shark Smuggling) চলছিল। বঙ্গোপসাগরের উপকূল থেকে এই চোরাচালান বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হাঙরের বাজারমূল্য কমপক্ষে দেড় কোটি টাকা।

By Rana Das

Published:

Follow Us

বিপুল পরিমাণ হাঙরের চোরাচালান (Shark Smuggling) চলছিল। বঙ্গোপসাগরের উপকূল থেকে এই চোরাচালান বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার করা হাঙরের বাজারমূল্য কমপক্ষে দেড় কোটি টাকা। হাঙর পাচারকারীদের চা়ঁঁইদের খোঁজ করছে উপকূলরক্ষী বাহিনী।

হাঙরের চোরাচালান চলছে এই সংবাদ গোপনে পায় উপকূলরক্ষী বাহিনী। বাংলাদেশ উপকূলের বরিশাল বিভাগের পটুয়াখালী। এখানকার কলাপাড়ার মহিপুরে কোষ্টগার্ডের অভিযানে ১৫০ মণ  হাঙ্গর ও ২০টি শাপলাপাতা মাছ বাজেয়াপ্ত করা হয়েছে।

   

মহিপুর থানার আলীপুর মৎস্যবন্দর সংলগ্ন শুঁটকি পল্লী থেকে এসব মাছ বাজেয়াপ্ত করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি কোষ্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার এম আরিফ মাহমুদ বলেন, এসব মাছ কেটে শুঁটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিলো ব্যবসায়ীরা। অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, বাজেয়াপ্ত করা হাঙর মাটিচাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google