Manikatala by-election: এক বছর অভিভাবকহীণ মানিকতলার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে ক্রমশ

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কঠিন রোগে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে৷ এক বছর কেটে যাওয়ার পরেও এখনও নির্বাচন (Manikatala by-election) কেন ঘোষণা করা হল না?

By Rana Das

Published:

Follow Us
Manikatala by-election

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কঠিন রোগে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে৷ এক বছর কেটে যাওয়ার পরেও এখনও নির্বাচন (Manikatala by-election) কেন ঘোষণা করা হল না? প্রশ্ন তুলছে আম জনতা৷ তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার দরুন সঠিক পরিষেবা পাচ্ছেন না তাঁরা৷ তাই এখন নির্বাচনের দাবিতে সরব হয়েছেন তাঁরা৷

যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কল্যাণ চৌবেকে ২০ হাজার ভোটে হারান তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে৷ মমতা বন্দোপাধ্যায়ের কেবিনেটেও মন্ত্রী ছিলেন তিনি। এরই মধ্যে ভোট গণনায় কারচুপির অভিযোগের পাশাপাশি পুর্নগণনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্যাণ।

   

কল্যাণ দাবি করেন, ২ মে ফল ঘোষণার পরপরই বিজেপির তরফে নির্বাচন কমিশনকে এই বিষয়ে চিঠিও দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি বিচারাধীন৷ সূত্রের খবর, সেই মামলার নিষ্পত্তি হলেই ওই এলাকায় ভোটের ঘোষণা হবে। প্রায় এক বছর হতে চলল সেখানে নির্বাচন না হওয়ার দরুন একাধিক অসুবিধা দেখা দিয়েছে৷

তবে রাজনৈতিক মহলের ধারণা, বালিগঞ্জ এবং সাগরদিঘির পর যেভাবে হাওয়া বদলেছে, তাতে মানিকতলার নির্বাচন তৃণমূলের জন্য সহজ হবে না৷ এবারেও শাসক দলের ঘাড়ের কাছে নি:শ্বাস ফেলতে পারে বিরোধীরা। তবে মামলার নিষ্পত্তি হলেই বোঝা যাবে রাজনৈতিক হাওয়া কী রয়েছে৷

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google