ATK Mohun Bagan: প্রাক্তন ইস্টবেঙ্গল গোলকিপার যোগ দিলেন মোহনবাগানে

২০০৯ সালে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal) ফেডারেশন কাপ জিততে সাহায্য করেছিল এই ফুটবলার৷ এবার সেই লাল-হলুদ জার্সি পরা গোলকিপার যোগ দিলেন ইস্টবেঙ্গলের ‘চিরপ্রতিদ্বন্ধী’ এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan)৷

By Rana Das

Published:

Follow Us
Keeper Abhra Mondal

২০০৯ সালে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal) ফেডারেশন কাপ জিততে সাহায্য করেছিল এই ফুটবলার৷ এবার সেই লাল-হলুদ জার্সি পরা গোলকিপার যোগ দিলেন ইস্টবেঙ্গলের ‘চিরপ্রতিদ্বন্ধী’ এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan)৷

সুত্রের খবর, ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডল যোগ দিলেন মোহনবাগানে৷ তবে, ফুটবলার হিসেবে নয়, তিনি মোহনবাগানের রিজার্ভ দলের গোলরক্ষক কোচ হিসাবে যোগ দিচ্ছেন৷ বুধবার গভীর রাতে এই খবর পাওয়া গিয়েছে৷

   

ইস্টবেঙ্গলের এই প্রাক্তন তারকা ফুটবলার গ্রীষ্মকালীন দলবদলের মরসুমে টি এম সি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিয়েছিলেন৷ এবারই কলকাতা লিগের প্রথম ডিভিশনে অভিষেক হয় এই নয়া ফুটবল ক্লাবের। কৃষ্ণেন্দু রায়ের অধীনে প্রস্তুতি শুরু করেছিল DHFC। পাশাপাশি দলের গোলকিপার কোচ হিসেবে ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডলও যোগ দিয়েছিলেন৷ এবার তিনি মোহনবাগানের রিজার্ভ দলের গোলরক্ষক কোচ হিসাবে যোগ দিচ্ছেন৷

অভ্র মন্ডল হলেন একজন ভারতীয় ফুটবলার যিনি আই লিগে পুনে এফসি-এর হয়ে খেলেন। তিনি গোলরক্ষক হিসেবে খেলেন। অভ্র মন্ডল পেনাল্টি শুট-আউটে তিনটি অসাধারণ সেভ করার পর ২০০৯ সালে ইস্টবেঙ্গল এফসিকে ফেডারেশন কাপ জিততে সাহায্য করেছিল। অভ্র ২০০৫ সালে ইস্টবেঙ্গল এফসি-তে চুক্তিবদ্ধ হন এবং তখন থেকেই তাঁকে বেশিরভাগ ফেডারেশন কাপ ম্যাচে ব্যবহার করা হয়েছে।

২৪ নভেম্বর ২০১১-এ মন্ডলকে ইস্টবেঙ্গল আনুষ্ঠানিকভাবে সহযোগী আই-লিগ ক্লাব পুনে এফসি-তে লোনে দেয় ২০১১-১২ আই-লিগ মরসুমের জন্য। এরপর তিনি আই-লিগে এয়ার ইন্ডিয়া এফসির বিরুদ্ধে পুনের হয়ে অভিষেক করেন এবং পুনেকে ২-০ ব্যবধানে জয়ে সাহায্য করেন। ১১ জুলাই ২০১২ তারিখে অভ্র মন্ডল ক্লাবের সাথে একটি সম্পূর্ণ চুক্তি স্বাক্ষর করেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google