Sindoor Controversy: শোভনের জন্যে বৈশাখী সিঁদূর পরলেও স্বামী হিসেবে মান্যতা রত্নার

Sindoor Controversy: দীর্ঘ সময় ধরে সংসার করছেন না৷ এখন তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। একে অপরের সঙ্গে বার্তালাপ না করলেও শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) সঙ্গে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বাকযুদ্ধ লেগেই রয়েছে৷

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ratna Chatterjee in Sovan Chatterjee

Sindoor Controversy: দীর্ঘ সময় ধরে সংসার করছেন না৷ এখন তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে। একে অপরের সঙ্গে বার্তালাপ না করলেও শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) সঙ্গে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বাকযুদ্ধ লেগেই রয়েছে৷ এরই মধ্যে সোমবার আদালতে শোভন দাবি করলেন এটা একটা ডেড ম্যারেজ কেস। কারণ বহুদিন আমার ওনার সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু বৈশাখী সিথির সিঁদূরে শোভনের নাম থাকলেও স্বামী হিসেবে শোভনকেই মানতে চান রত্না৷

এদিন আদালতে রত্না বলেন, শোভনের কাছে সম্পর্কটা ডেড-ম্যারেজ হতেই পারে। কিন্তু আমি এখনও স্বামী হিসেবে তাঁকেই মানি। আমি ডিভোর্সি নই। এখনও এই বিবাহ বিচ্ছেদ মামলা ওনাকে টেনে নিয়ে যেতে হবে। আমি চট্টোপাধ্যায় পদবী ব্যবহার করতে গর্ববোধ করি। কারণ আমি এখনও ওনাকে স্বামী হিসেবে মানি।

   

একইসঙ্গে নাম না করে বৈশাখীকে কটাক্ষ করে রত্নার মন্তব্য, আমার শুভবুদ্ধি চিরকালই ছিল।এখনও আছে। আমার শুভবুদ্ধি রয়েছে বলেই ওরা এখনও লিভইন করে।আর আমি এখনও সমাজের কাছে ভদ্র মহিলা।আমার বাড়িতে এখনও কোনও পুরুষ মানুষ ঢোকে না।আর উনি একজন অন্য মহিলার স্বামীকে কেড়ে নিয়ে লিভইন করেন।

যদিও দুই পক্ষের সম্পর্কে টানাপোড়েন নতুন কিছু নয়। এর আগে আদালতে একাধিক লোক নিয়ে রত্না হাজির হতেই ভিডিও বার্তায় আক্রমণ করেন শোভন চট্টোপাধ্যায়৷ বলেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে। সেবিষয়েও এদিন মুখ খুলতে দেখা রত্নাকে। তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। আমি এতে খুশি।ওনারা যা করে বেরিয়েছেন বহু মানুষ ভয় পেয়েছে। আজ তাঁরা ভয় পাচ্ছে। আমার কোনও মানসিকতাই নেই ওনাকে নিয়ে কোনও নোংরা কথা বলার। উনি পুলিশ প্রোটেকশন নিয়ে রাজ্য সরকারের টাকা নষ্ট করছেন। আমি কোনও অন্যায় করিনি। তাই ভয় পাই না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google