ATK Mohun Bagan: আইএসএলে ছন্দে থাকা এই ফুটবলারকে টার্গেট করেছে মোহনবাগান

মরশুমে একেবারে প্রত‍্যাশিত ছন্দে খেলতে পারছেনা এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। তাই আগামী মরশুমের জন্যে একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনা

By Rana Das

Published:

Follow Us
Mohammad Yasir

চলতি ইন্ডিয়ান সুপার লিগের মরশুমে একেবারে প্রত‍্যাশিত ছন্দে খেলতে পারছেনা এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। তাই আগামী মরশুমের জন্যে একটি শক্তিশালী দল গঠনের পরিকল্পনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।

ইতিমধ্যে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বাছাই করা কিছু ফুটবলারের তালিকা পাঠিয়ে দিয়েছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের কাছে।তালিকার এক ফুটবলারের নাম সবুজ মেরুন শিবিরের সাথে জড়িয়েছিলো সামার ট্রান্সফার উইন্ডো চলাকালীন। কিন্তু তার বর্তমান দল বিরাট পরিমাণ ট্রান্সফার উইন্ডো চাওয়াতে সংশ্লিষ্ট ফুটবলারের আর এটিকে মোহনবাগানে আসা সম্ভব হয়নি। সেই ফুটবলার কেই আগামী মরশুমের জন্যে টার্গেট করতে চলেছে এটিকে মোহনবাগান দল, এমনটাই শোনা যাচ্ছে।

   

সেই ফুটবলারটি হলেন ২৪ বছর বয়সী ভারতের রাইট উইংয়ের ফুটবলার মহম্মদ ইয়াসির। সংশ্লিষ্ট ফুটবলার বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের নিয়মিত সদস্য। চলতি মরশুমে হায়দ্রাবাদ এফসির হয়ে ১৪ ম‍্যাচে তিনটি গোল এবং তিনটি অ্যাসিস্ট রয়েছে এই ফুটবলারের।চলতি মরশুমে অসামান্য ফুটবল খেলছেন এই ইয়াসির। আগামী মরশুমের জন্যে এই ছন্দে থাকা ফুটবলার কেই টার্গেট করেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google