Haami2: “হামি 2 স্পেশাল কেক”!! তিন খুদেকে নিয়ে নাজেহাল লাল্টু-মিতালী

চার বছর পর আবার পর্দায় ফিরছেন লাল্টু-মিতালির জুটি৷ তবে এ বার আর ভুটু ভাইজান নেই। আছেন চিনু, ভেঁপু আর রুকসানা। আসছে মিতালি-লাল্টুর নতুন পরিবার। এই ক্রিসমাসেই ‘হামি ২’(Haami2) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চার বছর পর আবার পর্দায় ফিরছেন লাল্টু-মিতালির জুটি৷ তবে এ বার আর ভুটু ভাইজান নেই। আছেন চিনু, ভেঁপু আর রুকসানা। আসছে মিতালি-লাল্টুর নতুন পরিবার। এই ক্রিসমাসেই ‘হামি ২’(Haami2) নিয়ে পর্দায় আসছেন পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। 

নতুন পরিবার, নতুন সদস্য, নতুন গল্প। এই বছর বিশ্বকর্মা পুজোর দিন নতুন পরিবারের সঙ্গে আলাপ করালেন লাল্টু বাবু অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

   

‘উইন্ডোজ’-এর হাত ধরে বরাবরই প্রকাশ্যে এসেছে নতুন খুদে প্রতিভা। তা সে ‘পোস্ত’ সিনেমার খুদে অর্ঘ্য বসু রায় হোক কিংবা ‘হামি’ সিনেমার ব্রত বন্দ্যোপাধ্যায়। আর ‘হামি ২’-এ সামনে আসতে চলেছে তিন খুদে। ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরি। তিন খুদেরই দু’জনের বয়স সাত। আর ঋতদীপের বয়স আট বছর। নতুন মোড়কে গল্প সাজিয়েছেন পরিচালকরা। তবে শিবপ্রসাদের কথায় “নন্দিতা দি’ই হামি ২ সাজিয়েছেন, আমি অভিনয় করেছি মাত্র”। খুদে অভিনেতাদের নিয়ে প্রশ্ন করতেই গার্গী রায়চৌধুরী বললেন, “সেটে ধুন্ধুমার হত, ওরাই সব”। 

ছবি রিলিজের আগেই দর্শকদের মধ্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। আর এবার হামি 2-এর খুদে প্রতিভাদের সাথে নিয়ে ” হামি 2 স্পেশাল কেক” লঞ্চ করলেন লাল্টু-মিতালী। কেকেস্-এর তরফে লঞ্চ করা হল হামি 2 থিমের স্পেশাল কেক ও পেস্ট্রি। 

আগামী ২৩ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। বড় দিনে বড় চমক দিতে তৈরী হামি 2 পরিবার। লাল্টু-মিতালীর জুটি আর তিন খুদের মজার কান্ড কতটা সাড়া ফেলতে পারে দর্শকমহলে এবার সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google