বিয়ের পর প্রথম জন্মদিন, কী কী উপহার পেলেন শ্রীময়ী?

আজ শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj), জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিনে স্বামী কাঞ্চনের মল্লিকের (Kanchan Mullick) থেকে নানান উপহার পেলেন অভিনেত্রী। এই বছরের ১৪ই ফেব্রুয়ারী গাঁটছড়া বাঁধেন শ্রীময়ী ও ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আজ শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj), জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিনে স্বামী কাঞ্চনের মল্লিকের (Kanchan Mullick) থেকে নানান উপহার পেলেন অভিনেত্রী। এই বছরের ১৪ই ফেব্রুয়ারী গাঁটছড়া বাঁধেন শ্রীময়ী ও কাঞ্চন। তাঁর পাওয়া উপহারের ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।

রাত ১২টা বাজতেই মা-বাবা ও কাঞ্চনকে (Kanchan Mullick) পাশে নিয়ে জন্মদিন উদযাপন করেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। স্ত্রীকে একটি হাতঘড়ি (wrist-watch) এবং একটি চুরি (bangle) উপহার দিয়েছেন কাঞ্চন। কেক কাটার মুহূর্তে ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন শ্রীময়ী। 

   

শ্রীময়ীর জন্মদিনে তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা কাঞ্চন মল্লিক। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন কাঞ্চন। ছবিগুলিতে রয়েছে তাদের ছুটি কাটানোর কিছু মুহূর্ত। লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে শুরু করে বরফে ঘেরা পাহাড়, অনেক জায়গাতেই ঘুরে বেড়িয়েছেন এই জুটি। আবার কখনও হোটেলে বসেই একান্তে খ্রীষ্টমাস উদযাপন করেছেন তারা।

এদিন তাঁর পোস্টের ক্যাপশনে অভিনেতা-বিধায়ক (Kanchan Mullick) লিখেছেন, “শুভ জন্মদিন, ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক, আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো, আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ, হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি, এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব খুব খুব ভালোবাস।”

বিতর্কের মুখে পাল্টি খেলেন জিম সার্ভ, করলেন রণবীর সিংহের ভূয়সী প্রসংশা

এদিন তাঁর পোস্টেরমন্তব্য বিভাগ বন্ধ করে রাখেন অভিনেতা। জামাইষষ্ঠী হোক বা তাদের বেড়ানোর ছবি, সব পোস্টেই সমালোচনার মুখে পড়েছেন এই জুটি। এই সমালোচনা এবং ট্রোলিংয়ের থেকে নিষ্কৃতি পেতেই হয়ত এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখ আইনি বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। এর পর রিসেপশনের আয়োজন করেন তারা। একটি সাক্ষাকারে মধুচন্দ্রিমায় না নিয়ে যাবার অভিযোগ করেন শ্রীময়ী। পরে সৃজিত মুখোপাধ্যায়ের ছবির শুটিংয়ের ফাঁকে স্ত্রীকে তাজপুর গড়িয়ে এনেছেন কাঞ্চন ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google