বড় ধাক্কা! পদত্যাগ করলেন Xiaomi শীর্ষকর্তা রঘু রেড্ডি

পদত্যাগ করলেন ভারতে Xiaomi-র অন্যতম শীর্ষকর্তা রঘু রেড্ডি। ভারতে কোম্পানির চিফ বিজনেস অফিসারের পদে ছিলেন তিনি। ভারতের স্মার্ট টিভির বাজারে শীর্ষস্থানে পৌঁছতে চিনা কোম্পানিকে সাহায্য করেছিলেন তিনি। অন্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Xiaomi CEO Raghu Reddy

পদত্যাগ করলেন ভারতে Xiaomi-র অন্যতম শীর্ষকর্তা রঘু রেড্ডি। ভারতে কোম্পানির চিফ বিজনেস অফিসারের পদে ছিলেন তিনি। ভারতের স্মার্ট টিভির বাজারে শীর্ষস্থানে পৌঁছতে চিনা কোম্পানিকে সাহায্য করেছিলেন তিনি। অন্য সংস্থায় নিজের উন্নতির সুযোগ পেয়ে তিনি শাওমি ছেড়েছেন বলে জানিয়েছেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, “Xiaomi ইন্ডিয়া লিডারশিপ টিমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রঘুকে পাওয়াটা সৌভাগ্যের বিষয়।”

বিগত কয়েক মাস ধরেই কেন্দ্রের কড়া নজরে রয়েছে চিনা টেক কোম্পানিগুলি। এর মধ্যেই অন্যতম Xiaomil কোম্পানির বিরুদ্ধে বেআইনিভাবে বিদেশে টাকা পাচার করার অভিযোগ উঠেছে। যদিও Xiaomi-র তরফ থেকে কেন্দ্রের এই অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছিল রয়ালিটি পেমেন্টের জন্য এই লেনদেন হয়েছিল। কেন্দ্রের কড়া নজরে আসার পর থেকেই Xiaomi-র একাধিক শীর্ষকর্তা কোম্পানি ছাড়তে শুরু করেছেন। সেই তালিকায় নতুন নাম রঘু রেড্ডি। যদিও Xiaomi ছেড়ে তিনি কোন সংস্থার সঙ্গে যুক্ত হচ্ছে জানা যায়নি।

   

এদিকে চিনে নতুন ফ্ল্যাগশিপ লঞ্চের প্রস্তুতি ফের একবার শুরু করে দিয়েছে বেজিংয়ের কোম্পানিটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ফোন লঞ্চের কথা থাকলেও পরে তা বাতিল হয়। বুধবার জানা গিয়েছে 11 ডিসেম্বর লঞ্চ হতে পারে Xiaomi 13। কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ ফোনে থাকবে Snapdragon 8 Gen 2 প্রসেসর। সঙ্গে থাকবে LPDDR5X RAM ও UFS 4.0 অনবোর্ড স্টোরেজ। এই ফোনের ক্যামেরায় থাকছে 1 ইঞ্চি সেন্সর। প্রাইমারি ক্যামেরায় থাকছে Sony IMX989 সেন্সর। সঙ্গে থাকবে একটি টেলিফটো লেন্স। সেখানে 75 mm লেন্স থাকছে।Xiaomi 13 – এ থাকবে 6.36 ইঞ্চি FHD E6 AMOLED ডিসপ্লে। এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে দিয়েছে চিনা কোম্পানিটি। Xiaomi 13 Pro – তে থাকছে 6.73 ইঞ্চি 2K E6 AMOLED কার্ভড ডিসপ্লে। এই ফোনগুলিতে Android 13 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 14 স্কিন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google