নিজেদের প্রমাণ করতে পেরে খুশি: হুয়ান ফেরান্দো

এফসি গোয়ার কাছে শোচনীয় হারের পর ইন্ডিয়ান সুপার লিগ টপার হায়দরাবাদ এফসিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হারিয়ে খুশি হওয়াটাই স্বাভাবিক গোটা ATK মোহনবাগান (ATK Mohun Bagan) টিমের কাছে। ফতোরদায় এফসি ...

By Rana Das

Published:

Follow Us
Juan Ferrando

এফসি গোয়ার কাছে শোচনীয় হারের পর ইন্ডিয়ান সুপার লিগ টপার হায়দরাবাদ এফসিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হারিয়ে খুশি হওয়াটাই স্বাভাবিক গোটা ATK মোহনবাগান (ATK Mohun Bagan) টিমের কাছে। ফতোরদায় এফসি গোয়ার বিরুদ্ধে রেজাল্ট হতাশাজনক হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জেদ থেকেই ওগবেচেদের বিরুদ্ধে ১-০ গোলে জয় ঘরের মাঠে।

খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেরিনার্সদের হেডস্যার হুয়ান ফেরান্দো বলেই দিলেন,”তিনি খুশি।”খুশির কারণ ব্যাখা প্রসঙ্গে ফেরান্দো বলেন,”আজ এই পারফরম্যান্স খুবই জরুরি ছিল আমাদের খেলোয়াড়দের জন্য। “

   

এফসি গোয়ার বিরুদ্ধে হারের কারণে লিগ টপার হওয়ার সুযোগ হারিয়ে ফেলে সবুজ মেরুন শিবির।ফলে হতাশ হয়ে পড়ে ভক্তরা। তাই হায়দরাবাদ ম্যাচের কয়েকদিন আগে ATKমোহনবাগান টিম টুইট পোস্টের মাধ্যমে ভক্তদের কাছে আবেদন রেখেছিল,প্রিয় দলের ওপর বিশ্বাস রাখার।শনিবার ওই বিশ্বাসকে সম্মান জানাতে পেরে খুশি গোটা স্কোয়াড সেটা খেলা শেষে স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে মেরিনার্সদের অভিবাদন গ্রহণের ভিডিওতে পরিষ্কার।

লিগ টেবলে চার নম্বরে উঠে এসে ভক্তরা লিগ টপার হওয়ার স্বপ্ন দেখছে।আর শুভাশিস, প্রতীম, কিয়ান, আশিসদের হেডস্যার হুয়ান ফেরান্দো লিগ টপার হওয়ার ইস্যুতে ‘গো বাট স্লো ‘ নীতি নিয়ে এগোতে চাইছেন। কারণ সবুজ মেরুনের স্প্যানিশ কোচ ফেরান্দোর ফুটবল দর্শন হল,প্রতিটা ম্যাচ আলাদা,সেই অনুযায়ী গেমপ্ল্যান। তাই লিগ টপার, চ্যাম্পিয়ন হওয়া এই নিয়ে ভাবতে নারাজ ধুরন্ধর কোচ হুয়ান ফেরান্দো।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.