Brazil: বিশ্বকাপের আনন্দ ম্লান, ব্রাজিলের স্কুলে গুলি করে খুন

কাতারে বিশ্বকাপে (Qatar WC) প্রথম ম্যাচে জয়ের পর আনন্দ ছড়িয়েছিল। তেমনই নেইমারের চোট পাওয়ায় আশঙ্কা প্রবল। ফুটবলের এই স্বর্গোদ্যানে (Brazil) এবার রক্তাক্ত। গুলি করে খুন করা হলো শিশুদের। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কাতারে বিশ্বকাপে (Qatar WC) প্রথম ম্যাচে জয়ের পর আনন্দ ছড়িয়েছিল। তেমনই নেইমারের চোট পাওয়ায় আশঙ্কা প্রবল। ফুটবলের এই স্বর্গোদ্যানে (Brazil) এবার রক্তাক্ত। গুলি করে খুন করা হলো শিশুদের। এক শিশু সহ মৃত অন্তত ৩ জন। আহত অন্তত ১১ জন।

ব্রাজিলের এসপিরিতো সান্তো প্রদেশে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। দুটি স্কুলে বন্দুক নিয়ে হামলা চালায় ১৬ বছরের এক কিশোর। তার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত পরিস্থিতি। চালাতে শুরু করে সে। আরাক্রুজ শহরে প্রবল আতঙ্ক।

   

সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও হামলা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ওই কিশোরের পরনে ছিল সেনা জওয়ানদের মতো পোশাক। জানা গেছে ওই কিশোর তার বাবার বন্দুক দিয়ে এই হামলা চালিয়েছে। তাকে আটক করেছেন রক্ষীরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google