বিশ্বকাপ দেখতে কাতারে মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস

ইতিমধ্যে ৫ দিন পেরিয়ে গিয়েছে কাতার বিশ্বকাপের। শুক্রবার মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) টুইট পোস্টের মাধ্যমে জানিয়েছে,ক্লাবেরফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ফিফা বিশ্বকাপ দেখতে কাতার গিয়েছেন এবং ক্লাবের সাদা ...

By Rana Das

Published:

Follow Us
Mohammedan SC Football Secretary Deependu Biswas

ইতিমধ্যে ৫ দিন পেরিয়ে গিয়েছে কাতার বিশ্বকাপের। শুক্রবার মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) টুইট পোস্টের মাধ্যমে জানিয়েছে,ক্লাবেরফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ফিফা বিশ্বকাপ দেখতে কাতার গিয়েছেন এবং ক্লাবের সাদা কালো পতাকা স্টেডিয়ামে মেলে ধরেছেন, ফুটবল আবেগকে সম্মান জানিয়ে।

প্রসঙ্গত,চলতি আইলিগ টুর্নামেন্টে সুবিধা জনক জায়গাতে নেই মহামেডান এসসি।টানা দু’ম্যাচ জেতার পর ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে লিগের প্রথম জয়ের মুখ দেখেছে মার্কাস জোসেফরা।ন্যারোকা এফসিকে ৩-১ গোলে হারালেও জয়ের ধারাবাহিকতা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে সাদা কালো বিগ্রেডের কোচ আন্দ্রে চেরনশিভকে।শুক্রবার সকালে নিকোলা দলের সঙ্গে প্র‍্যাকট্রিস সেশনে যোগ দেওয়াতে ভক্তরা কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে।

   

আগামী রবিবার,মহামেডান কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে ট্রাউ এফসির।লিগে ট্রাউ এফসি শ্রীনিধী ডেকান এফসির বিরুদ্ধে ১-০ গোলে হারালেও তিন পয়েন্ট টার্গেট করেই কলকাতায় পা রাখবে।অন্যদিকে,আইলিগ চ্যাম্পিয়নশিপে নিজেদের জাত চেনাতে হলে মহামেডানকে এই ম্যাচ জিততেই হবে,জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে।দু’দলের লক্ষ্য তিন পয়েন্ট হওয়ায় দর্শকরা একটি হাড্ডাহাডি এবং কঠিন প্রতিদ্বন্দ্বীতা দেখতে পারবে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google