Siliguri: কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কার শুরু হচ্ছে দ্রুত: গৌতম দেব

রাজ্যের অন্যতম ক্রীড়াঙ্গন (Siliguri) শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। বিখ্যাত এই মাঠ ও স্টেডিয়ামের (Kanchenjunga Stadium) সংস্কারের প্রয়োজন এমন দাবি অনেক আগে থেকেই ছিল। দ্রুত সংস্কার শুরু হবে বললেন শিলিগুড়ির ...

By Rana Das

Published:

Follow Us

রাজ্যের অন্যতম ক্রীড়াঙ্গন (Siliguri) শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। বিখ্যাত এই মাঠ ও স্টেডিয়ামের (Kanchenjunga Stadium) সংস্কারের প্রয়োজন এমন দাবি অনেক আগে থেকেই ছিল। দ্রুত সংস্কার শুরু হবে বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb)।

  • কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তৈরি হয় ১৯৮০ দশকে বামফ্রন্ট আমলে
  • স্টেডিয়াম তৈরির মূল উদ্যোক্তা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য
  • দর্শক ধারণক্ষমতা প্রায় ৩০,০০০ জন

আধিকারিকদের নিয়ে কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম ঘুরে দেখেন মেয়র গৌতম দেব। তিন জানান, আমাদের গর্ব এই কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম। কত বড় বড় প্রতিযোগিতা এইখানে অনুষ্ঠিত হয়েছে। এইখানে খেলে গেছেন বিশ্বের বড় বড় ক্রিকেটার এবং ফুটবলারেরা। আর তার সাক্ষী আমাদের শিলিগুড়ির মানুষ। আমরা চেষ্টা করব গোটা ষ্টেডিয়ামের পুরোটাই সংষ্কার করে দিতে।

   

মেয়র তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, আবার শিলিগুড়িতে বড় বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর সেটা হলে  আমাদের চাইতে বড় আনন্দ আর কেউ পাবে না। শিলিগুড়িতে মোহনবাগান -ইষ্টবেঙ্গলের ম্যাচ হলে ষ্টেডিয়ামে জায়গা হয় না।

শিলিগুড়ির মেয়র জানান কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম এখন শুধুমাত্র বাংলাতেই নয় সারা ভারতের মধ্যে অন্যতম সেরা। কিন্তুু তার জন্য প্রয়োজন ষ্টেডিয়ামকে সংষ্কার করা।আর তাই আমরা তৈরি হচ্ছি ষ্টেডিয়ামকে সংষ্কার করতে। যাতে মানুষ এখানে খেলা দেখে আনন্দ পান।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google