সুন্দর গোলাপী রঙের ঠোঁট পেতে আপনি কি কি করবেন!

সুন্দর নরম মোলায়েম ঠোঁট (lips)পাওয়ার জন্য আপনাকে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করতে হবে তারপরেই আপনি আপনার স্বপ্নের ঠোঁট পাবেন। লেবুর রস প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে, অর্থাৎ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

সুন্দর নরম মোলায়েম ঠোঁট (lips)পাওয়ার জন্য আপনাকে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করতে হবে তারপরেই আপনি আপনার স্বপ্নের ঠোঁট পাবেন।

লেবুর রস
প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে, অর্থাৎ লেবু স্বাভাবিকভাবে কালচে ছোপ কাটিয়ে তুলতে পারে। পাতিলেবু পাতলা চাকা করে কেটে নিন, উপরে অল্প চিনি ছিটিয়ে দিন, তারপর লেবুর চাকাটা ঠোঁটে ঘষুন। মৃত চামড়া উঠে গিয়ে ভিতরের নরম ত্বক বেরিয়ে আসবে, লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।

   

নারকেল তেল
যে কোনও সমস্যার সমাধানেই নারকেল তেল হাজির! আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দু’ একবার করলেই কার্যসিদ্ধি হবে!

অলিভ অয়েল
ত্বক হোক বা চুল, যত্ন নিতে জুড়ি নেই অলিভ অয়েলের। ফলে ঠোঁটের বেলাতেই বা অলিভ অয়েল পিছিয়ে থাকবে কেন! তাই দিয়েই বিদায় করুন ঠোঁটের কালো ছোপ! আধ চাচামচ চিনিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে সপ্তাহে একদিন স্ক্রাবের মতো ঘষুন। দ্রুত ফল পাবেন।

গোলাপজল
ত্বক স্নিগ্ধ মোলায়েম রাখে গোলাপজল। এক চাচামচ মধুতে দু’ ফোঁটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে বারতিনেক লাগালে উপকার পাবেন। গোলাপের পাপড়ি বেটে মাখনের সঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে দেখতে পারেন, কিছুদিনের মধ্যেই কেটে যাবে কালচেভাব।

শসার রস
শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডান্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শসা কেটে দু’ তিন চাকা থেঁতো করে নিন। এই পেস্টটা ঠোঁটে লাগিয়ে 15-20 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন করলে উপকার পাবেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google