আপনার শরীরে রক্তের পরিমাণ কম হলে এই খাবারগুলি নিয়মিত খান

আপনার শরীরে হিমোগ্লোবিনের সঠিক পরিমাণে না থাকা মানে একাধিক সমস্যা দেখা যায় । তাই সুস্থ থাকতে গেলে হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখা উচিত। অধিকাংশ মহিলারাই ভোগেন রক্তাল্পতার সমস্যায় । ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আপনার শরীরে হিমোগ্লোবিনের সঠিক পরিমাণে না থাকা মানে একাধিক সমস্যা দেখা যায় । তাই সুস্থ থাকতে গেলে হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখা উচিত। অধিকাংশ মহিলারাই ভোগেন রক্তাল্পতার সমস্যায় । ওষুধ খেয়ে উপকার পান না অনেকেই । আপনি বাড়িতেই কিছু খাবার খেয়ে আপনার হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখতে পারবেন ৷ এইসব খাবারগুলি নিয়মিত খান ৷

দেখে নিন কী কী খাবেন ?
১.খেজুর: নিয়মিত রোজ সকালে 2টি করে খেজুর খান । হিমোগ্লোবিন বাড়াতে খেজুর ভীষণই উপকারী । এটা রক্তকণিকা বাড়াতে সাহায্য করে । আপনার ওজন বাড়াতেও সাহায্য করে ৷

   

২.কিশমিশ: আঙুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়৷ এটা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে ভীষণ সাহায্য করে । কালো কিশমিশেও রয়েছে বোরন ৷ যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় ।

৩.বাজরা: বাজরাও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে । নিয়মিত আপনি বাজরা খেতে পারেন ৷

৪.আমলা পাতা: আমলা পাতায় থাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এতে রক্ত তঞ্চনে সাহায্য করে । ফলে আপনি এই পাতার জুস করে খেতে পারেন ৷

৫.ক্যানবেরি: ক্র্যানবেরি বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভালো উৎস প্রদান করে। আপনি এটি নিয়মিত খেলে বা জুস করে পান করলে রক্তের পরিমাণ বাড়বে ৷

৬.ডালিম: ডালিমে আছে প্রচুর পরিমাণে আয়রণ ৷ এই ফল আপনি নিয়মিত খান সুফল পাবেন ৷

৭.সবুজ শাকসবজি: যে কোনও রোগ ব্যাধির ক্ষেত্রে শাকসবজি খাওয়া ভীষণ জরুরি ৷ বিশেষ করে শরীরে রক্তের পরিমাণ কম থাকলে বেশি করে সবুজ শাকসবজি খান ৷

৮. বিট: বিটে আছে প্রচুর পরিমাণে আয়রণ ৷ ফলে আপনি পাতে রাখতে পারেন বিট ৷ যা আপনার রক্তের সমস্যার সমাধান করবে ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google