Skin Care: ত্বকের শুষ্কতা দূর করতে পারে এমন ৫ ঘরোয়া স্ক্রাব

আমাদের দৈনন্দিন জীবনে অনিয়মিত জীবন যাপন এবং পরিবেশ দূষণের কারণে আমাদের ত্বক (Skin Care) এবং চুল দুটোই ক্ষতিগ্রস্ত হয়। আর সেটিকে আমরা ঠিক করতে নানা রকম কেমিক্যাল জিনিসপত্র ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আমাদের দৈনন্দিন জীবনে অনিয়মিত জীবন যাপন এবং পরিবেশ দূষণের কারণে আমাদের ত্বক (Skin Care) এবং চুল দুটোই ক্ষতিগ্রস্ত হয়। আর সেটিকে আমরা ঠিক করতে নানা রকম কেমিক্যাল জিনিসপত্র ব্যবহার করে থাকি। যা আমাদের ত্বকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে দেয়। কিন্তু ও আমাদের এমন কিছু পদ্ধতি যদি জানা থাকে যা আমাদের ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করে সুস্থ রাখবে তাহলে মন্দ হয় না।

তাহলে আসুন জেনে নিন কিভাবে তৈরি করবেন এই স্ক্রাব –

   

১। গ্রিন টি ও মধুর স্ক্রাব
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে মধু অতুলনীয়। স্ক্রাবটি তৈরি করার জন্য এক কাপ কড়া গ্রিন টি থেকে ১ চা চামচ নিয়ে নিন। এর সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ চিনি মিশিয়ে ত্বকের ওপর আসতে করে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে নিয়মিত ব্যবহার করলে।
২। কফির স্ক্রাব
কফি গুঁড়োর সঙ্গে অল্প জল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। ত্বকে ৫ মিনিট ঘষুন । এরপর ঠান্ডা জলের ঝাপটায় ধুয়ে ফেলুন। চাইলে অল্প নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। ত্বক হবে উজ্জ্বল।
৩। চিনি ও লেবুর স্ক্রাব
২ টেবিল চামচ চিনির সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪। অ্যালোভেরা ও মুলতানি মাটির স্ক্রাব
মুলতানি মাটির সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল ও প্রয়োজন মতো অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। মিশ্রণটি ৫ মিনিট ম্যাসাজ করুন ত্বকে।
৫। মধু ও দারচিনির স্ক্রাব
৩ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি কয়েক মিনিট ম্যাসাজ করুন ত্বকে। এরপর আরও ১০ মিনিট অপেক্ষা করে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google