Mithai: মিঠাইতে আবার ফিরতে চলেছে ধ্রুবজ্যোতি সরকার ওরফে সোম দা!

সম্প্রতিকালে বাংলা টেলিজগতের এক জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ মিঠাই ‘ (Mithai)। এই ধারাবাহিক বাংলার দর্শকের মন একাধিকবার দখল করেছে। বেশকয়েক মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষে নাম দেখা যেত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সম্প্রতিকালে বাংলা টেলিজগতের এক জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ মিঠাই ‘ (Mithai)। এই ধারাবাহিক বাংলার দর্শকের মন একাধিকবার দখল করেছে। বেশকয়েক মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষে নাম দেখা যেত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকটির।

ধারাবাহিকটির গল্প গড়ে উঠেছে একটি যৌথ পরিবারকে কেন্দ্র করে। ধারাবাহিকটিতে মুখ্য চরিত্র মিঠাই আর সিদ্ধার্থ হলেও তাদের পার্শ্ব চরিত্রগুলির গুরুত্ব কিছু কম না। এখানে পার্শ্ব চরিত্র গুলিও দর্শকদের কাছে খুব প্রিয়। দর্শকরা এই পরিবারের সকল জুটিদের টিভির পর্দায় একত্রে দেখতে ভালোবাসে। আর মনোহরাতে এখন সবাইকারই বিয়ে হয়ে গেছে। দর্শকের চোখে প্রত্যেকেই সুন্দর সুন্দর জুটিতে পরিণত হয়েছে যেমন মিঠাই- সিদ্ধার্থ , নন্দা-রাজীব, রাতুল – শ্রী, রুদ্র – নিপা এখন আবার এদের সাথে যোগ হয়েছে স্যান্ডি – পিংকি। কিন্তু এদের সবার মধ্যে তোর্সা বিবাহিত হয়েও একা।

   

ধারাবাহিকটিতে তোর্সা প্রথমে ভিলেনের চরিত্রে দেখা গেলেও পরবর্তীকালে সে অনেকটাই ভালো হয়েগেছে। ধারাবাহিকে সিদ্ধার্থের দাদা সোমের সাথে বিয়ে হতে দেখা যায় তার। কিন্তু তার তাকে কিছুদিন পরেই সোমকে অর্থাৎ ধ্রুবজ্যতি সরকারকে ধারাবাহিকে আর দেখা যায় না। বহুদিন তোর্সাকে একাই দেখা যাচ্ছে ।

প্রসঙ্গত এই মুহূর্তে জি বাংলার আরও একটি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে ধ্রুবজ্যোতি সরকারকে। তবে দর্শক তাকে তোর্সার পাশেই সোম হিসাবেই দেখতে চায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধ্রুবজ্যোতি জানান তার কাছে দর্শকদের অনেক আবদার আসে তার মিঠাইতে ফিরে যাওয়ার জন্য। তবে তিনি নিজেও জানেন না তিনি আবার কবে মিঠাই ধারাবাহিকে ফিরতে পারবেন। আপাতত তিনিও অপেক্ষায় রয়েছেন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।