Dengue: পুজোর মুখে ডেঙ্গুর আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যজুড়ে

কোভিড আতঙ্কের মাঝেই নতুন করে ডেঙ্গু (Dengue) চোখ রাঙাচ্ছে। বিগত ৭ দিনে শুধু সরকারি হাসপাতালেই ভর্তির সংখ্যা প্রায় ৬০০। ডেঙ্গুরএছাড়া ২ সপ্তাহে নতুন করে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Dengue

কোভিড আতঙ্কের মাঝেই নতুন করে ডেঙ্গু (Dengue) চোখ রাঙাচ্ছে। বিগত ৭ দিনে শুধু সরকারি হাসপাতালেই ভর্তির সংখ্যা প্রায় ৬০০। ডেঙ্গুরএছাড়া ২ সপ্তাহে নতুন করে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪০ জন। এমনটাই রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যে বর্তমানে মোট ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৪ জন। ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি দেখা দিয়েছে হাওড়া, জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগণায়।

সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী মেট্রো এবং অন্যান্য সাইটগুলির নির্মাণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপর জোর দিয়েছিলেন। সূত্রের খবর, উত্তরবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও জলপাইগুড়িতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

   

কলকাতা পুরসভার (কেএমসি) অধীনে থাকা ১৭টি বরোর মধ্যে আটটি (বরো নম্বর ১, ৬,৭,৮,৯,১০, ১১ ও ১২) ডেঙ্গিতে আক্রান্ত বলে সূত্রের খবর। কাশীপুর, বেলগাছিয়া, বালিগঞ্জ, বেকবাগান, বাগবাজার, শ্যামবাজারের মতো এলাকা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।