৯ কোটি টাকার প্রস্তাব ফেরালেন কার্তিক! কেন জানেন?

বর্তমানে বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান (Karthik aryan)। শোনা যাচ্ছে একটি তামাক জাতীয় দ্রব্যের অ্যাডভার্টাইজমেন্ট এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বলিউডের তাবোর তাবোর অভিনেতারা যা করেননি? তা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বর্তমানে বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতা কার্তিক আরিয়ান (Karthik aryan)। শোনা যাচ্ছে একটি তামাক জাতীয় দ্রব্যের অ্যাডভার্টাইজমেন্ট এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বলিউডের তাবোর তাবোর অভিনেতারা যা করেননি? তা কার্তিক করেছেন। তাই ভক্তসহ নেটিজেনরা এই বিষয়ে তাকে কুর্নিশ জানিয়েছে।

সাধারণ মানুষ যেসব তারকার ভক্ত হয় তারা তাদেরকে নিজেদের আইডল মনে করেন। তাদের স্টাইলকে অনুসরণ করতে থাকে। যেমন তার জামা পরার স্টাইল, চুলের স্টাইল প্রভৃতি নকল করে থাকে। তাই বিভিন্ন নামিদামি কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্ট-এর মুখ করেন এইসব জনপ্রিয় তারকাদের। এই ভাবে বিভিন্ন তামাকজাত দ্রব্যের অ্যাডভার্টাইজমেন্টের মুখ বলিউডের বিখ্যাত অভিনেতারা।

   

যেমন একটি জনপ্রিয় গুটখা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টে দেখা যায় শাহরুখ খান, অক্ষয় কুমার ,অজয় দেবগনের মতো বড় মাপের বলিউড অভিনেতাদের। এই নিয়ে তারা অনেকবার সমালোচনার মুখেও পড়েছেন। সম্প্রতি অক্ষয় কুমার এই বিষয়ে বয়কটের মুখে পড়েছিলেন। তারপর অবশ্য অক্ষয় জানান যে” তিনি এই অ্যাডভাইজমেন্ট থেকে সরে যাবেন।”

কিন্তু এমন কয়েকজন অভিনেতা রয়েছে যাদের কাছে টাকার থেকে ভক্তদের জীবন বেশি দামি। যেমন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। কিছুদিন আগে তিনি একটি এমন অ্যাডভার্টাইজমেন্টের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন তাকে ১০০ কোটি টাকা দিলেও তিনি কোন তামাকজাত দ্রব্যের অ্যাডভার্টাইজমেন্ট করবেন না। এবার সেই একই পথ অনুসরণ করলেন কার্তিক।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে দাবি করা হয় যে কার্তিকের কাছে প্রায় ৯ কোটি টাকার বিনিময়ে একটি নামই তামাকজাত দ্রব্যের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের প্রস্তাব আসে কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এই বিষয়টি সত্যি বলে জানান বিজ্ঞাপন জগতের ঘনিষ্ঠ একজনও। তবে অভিনেতার তরফ থেকে এখনো এমন কিছু জানানো হয়নি। তবে এই ঘটনা সবার সামনে আসার পর কার্তিকের এই সিদ্ধান্তে মুগ্ধ ভক্তরা। তিনি যে টাকার লোভে মানুষের ক্ষতি করবেন না এটি প্রমাণ করে দিয়েছেন এই কাজের মাধ্যমে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google