মোহনবাগান আজ এগিয়ে-বিশ্বজিৎ

প্রাক্তন ফুটবলার শ্যাম থাপার মত ওপর প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্যও মনে করছেন একটু হলেও মোহনবাগান এগিয়ে রয়েছে ডার্বিতে। কে জিতবে এই ডার্বি ?এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিশ্বজিৎ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

প্রাক্তন ফুটবলার শ্যাম থাপার মত ওপর প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্যও মনে করছেন একটু হলেও মোহনবাগান এগিয়ে রয়েছে ডার্বিতে। কে জিতবে এই ডার্বি ?এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বিশ্বজিৎ বলেন, ‘মোহনবাগান তৈরি দল। ওরা অনেক আগে থেকে প্র্যাকটিস করছে। ওদের দলে অনেক পুরনো ফুটবলার রয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল নতুন দল।কোচ নতুন, ফুটবলা্রাও নতুন । সবে অনুশীলন শুরু করেছে। ডুরান্ডে দুটো ম্যাচ খেলেছে। তাই একটু হলেও মোহনবাগান এই ডার্বিতে এগিয়ে রয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের কথা বলা যায় না।তবুও মোহনবাগানকে আমি এগিয়ে রাখছি।’

একইসঙ্গে তিনি বলেন, ‘ডুরান্ডে মুম্বই অনেক তৈরি দল এবার। ডুরান্ডে ওরাও ড্র করেছে। তাই ফুটবলের কথা বলা যায় না। আমার মতে ইস্টবেঙ্গল লড়াই করবে। দলটা তৈরি হতে সময় দিতে হবে ।উপভোগ্য লড়াই হবে বলে মনে করছি। তবু একটু হলেও মোহনবাগান এগিয়ে রয়েছে।’ সমর্থকদের জন্য খুব ভালো খবর বলে মনে করছেন বিশ্বজিৎ। তিনি বলেন, ‘ অনেক বছর পর ডার্বি হচ্ছে, সমর্থকরা খুশি। এটা দেখে আমার খুব ভালো লাগছে।’

   

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google