Pegasus row: আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি, মুখ পুড়ল বিরোধীদের

পেগাসাস (Pegasus row) মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিরোধীদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি। সুপ্রিম কোর্টের একটি প্যানেলের তরফে জানিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পেগাসাস (Pegasus row) মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিরোধীদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি।

সুপ্রিম কোর্টের একটি প্যানেলের তরফে জানিয়ে দেওয়া হয়, ২৯টি ফোন পরীক্ষা করা হয়েছে এবং পাঁচটিতে ম্যালওয়্যার পাওয়া গেছে, তবে তাদের মধ্যে পেগাসাস স্পাইওয়্যারের কোনও চূড়ান্ত প্রমাণ নেই। এদিন এমনটাই জানায় প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ।

   

বেঞ্চের তরফে আরও বলা হয়েছে, এই বিষয়টি তদন্তের জন্য এটি যে কমিটি নিয়োগ করেছে তারা বলেছে যে ভারত সরকার তার তদন্তে সহযোগিতা করেনি। এই রিপোর্টের একটি অংশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। প্রধান বিচারপতি বলেন, “আমরা আমাদের ওয়েবসাইটে সুপারিশের ভিত্তিতে বিচারপতি রবীন্দ্রনের রিপোর্টের তৃতীয় অংশটি জনসমক্ষে প্রকাশ করব।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google