পাঁচ জনকে পিটিয়ে মেরেছি, আপনারাও মারুন, দলীয় কর্মীদের বার্তা BJP নেতার

বিজেপি (BJP) নেতা জ্ঞান দেব আহুজার মন্তব্যে গোটা দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। তাঁর একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এখনও অবধি ৫ জনকে পিটিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিজেপি (BJP) নেতা জ্ঞান দেব আহুজার মন্তব্যে গোটা দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। তাঁর একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এখনও অবধি ৫ জনকে পিটিয়ে মেরেছি, আপনারাও মারুন’।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অবধি বিজেপি নেতার এই ভিডিও শেয়ার করে ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন। জ্ঞান দেব বলেছেন, ‘এখনও অবধি আমরা পাঁচজনকে পিটিয়ে মেরেছি। আমরা তো আমাদের কর্মকর্তাদের ছাড় দিয়ে রেখেছি, স্পষ্ট বলাই আছে মারো।’

   

রাজস্থানের বিজেপি নেতা জ্ঞান দেব আহুজা রাকবার খান এবং পেহলু খানের গটপিটুনির কথা সরাসরি উল্লেখ করে।একটি ২০১৭ সালে, অন্যটি ২০১৮ সালে – রামগড়ে ঘটেছিল, যে এলাকা থেকে জ্ঞান দেব আহুজা বিধায়ক ছিলেন, যখন বিজেপি রাজ্যে ক্ষমতায় ছিল। তবে তিনি আর কোন তিনটি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০১৯ সালে পেহলু খান হত্যার ছয় অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল তবে রাজ্যের কংগ্রেস সরকারের একটি আপিল এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। রাকবার খান হত্যার ঘটনায় স্থানীয় আদালতে এখনও বিচার চলছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google