Siliguri: ব্রাউন সুগার সহ ধৃত ২ মহিলা

বড়সড় মাদক চক্রের ছক বানচাল করল শিলিগুড়ির থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ। জানা গিয়েছে, শনিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে শিলিগুড়ির (Siliguri) থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বড়সড় মাদক চক্রের ছক বানচাল করল শিলিগুড়ির থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ। জানা গিয়েছে, শনিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে শিলিগুড়ির (Siliguri) থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ি পুরনিগমের ২৫ নং ওয়ার্ডের মিলনপল্লী এলাকার পিএনটি কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। সেইসঙ্গে দুই মহিলাকেও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশের যৌথ দল।

পুলিশ অভিযুক্ত দুই মহিলার নাম শাহানা বেগম এবং ময়না খাতুন । পুলিশ সূত্রে খবর, দু’জনই মাটিগাড়া এলাকার পাকিস্তান বস্তি তথা বিশ্বাস কলোনী এলাকার বাসিন্দা । তদন্ত করে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দুই মহিলা ওই এলাকায় ব্রাউন সুগার পৌঁছাতে এসেছিল । এদিন এসিপি শান্তুনু তালুকদারের উপস্থিতিতে উদ্ধার হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় । সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।

   

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google