Writers building: মহাকরণের আকস্মিক আগুনে একাধিক নথি পুড়ে যাওয়ার আশঙ্কা

ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলায় মহাকরণের (Writers Building) ৫ নম্বর গেটের ভেতরে আগুন লেগে যায়। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে হাজির হয় দমকলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলায় মহাকরণের (Writers Building) ৫ নম্বর গেটের ভেতরে আগুন লেগে যায়। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে হাজির হয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যদিও এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।

যদিও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র দফতরের একটি ঘরে আগুন লেগে যায় মঙ্গলবার। এদিন ৬টার পরে আগুন লাগে বলে খবর। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে হাজির হন দমকল মন্ত্রী সুজিত বসু।

   

শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান করছেন দমকল কর্মীরা। দমকল মন্ত্রী ছাড়াও ঘটনাস্থলে হাজির হয়েছেন স্বরাষ্ট্র সচিব, সিপি, মুখ্যসচিব।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google