মহিলাদের সুরক্ষার্থে এবার শিলিগুড়িতে থাকবে উইনার্স টিম

এবার কলকাতা পুলিশের পদাঙ্ক অনুসরণ করে শিলিগুড়িতে মহিলাদের নিয়ে গঠিত হল উইনার্স। জানা গিয়েছে, শিলিগুড়িতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উইনার্স ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এবার কলকাতা পুলিশের পদাঙ্ক অনুসরণ করে শিলিগুড়িতে মহিলাদের নিয়ে গঠিত হল উইনার্স। জানা গিয়েছে, শিলিগুড়িতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উইনার্স বাহিনী শিলিগুড়ির জায়গায় জায়গায় থাকবে। বাইক নিয়ে টহল দেবে। যেকোনও জায়গাতে মহিলাদের নিরাপত্তায় সমস্যা হলেই ডাকা হবে উইনার্সকে। শুক্রবার উইনার্স বাহিনীর উদ্বোধন করে পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, ‘এবার থেকে শিলিগুড়িতে মহিলারা মহিলাদেরই রক্ষা করবে। যেকোন অপরাধ হলেই তা দমন করতে এগিয়ে আসবে নারী বাহিনী উইনার্স। শিলিগুড়ি ছাড়াও মাটিগাড়া,বাগডোগরা এবং চম্পাসারিতে উইনার্স বাহিনী বিপদে পড়া মহিলাদের রক্ষা করবে।’ এদিকে প্রশাসনের এহেন উদ্যোগে খুশি মহিলারাও।

   

পুলিশ জানায়, ‘লোকসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে বেড়েছে অপরাধও তাই শিলিগুড়িতে প্রয়োজন উইনার্সের। এবার শিলিগুড়ি নিরাপদে থাকবে। সিটি পুলিশের পক্ষ থেকে একটি অল-উইমেন ‘উইনার্স টিম’ গঠন করা হয়েছে, যা ১৫ এপ্রিল থেকে কাজ শুরু করেছে।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google