Offbeat: মানুষের চামড়ায় বাঁধানো বই

বইকে মজবুত এবং টেঁকসই করার জন্যই বাঁধাই করা হয়। মোটা কাগজ বা পশুর চামড়া দিয়েই বই বাঁধানোর কাজটি করা হয়। কিন্তু মানুষের চামড়া দিয়ে বই বাঁধানোর কথা শুনেছেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বইকে মজবুত এবং টেঁকসই করার জন্যই বাঁধাই করা হয়। মোটা কাগজ বা পশুর চামড়া দিয়েই বই বাঁধানোর কাজটি করা হয়। কিন্তু মানুষের চামড়া দিয়ে বই বাঁধানোর কথা শুনেছেন কি?

হ্যাঁ মানুষের চামড়ায় বাঁধানো বই! উত্তর ইংল্যান্ডের লিওসের এক রাস্তায় সম্প্রতি মানুষের চামড়া দিয়ে বাঁধানো ৩০০ বছরের পুরোনো একটি বই পাওয়া গেছে। বইটির ভেতরের পৃষ্ঠাগুলোতে কালো কালির হাতের লেখা রয়েছে। মনে করা হয় এটি সতেরো শতকে লেখা হয়েছিল। বইটির বিষয়বস্তু ফরাসি ভাষায় লেখা। সপ্তদশ থেকে উনবিংশ শতাব্দীর মধ্যে কখনো কখনো বই বাঁধাই করতে এই নৃশংস পদ্ধতি কাজে লাগানো হতো, যা পরিচিত ‘অ্যানথ্রোপোডারমিক বিবলিওপেজি’ নামে।

   

কাঠের ওপর চামড়ায় মোড়ানো বিশাল আকারের হাতে লেখা একটি বই কোডেক্স জিগাস এর ওজন ৭৫ কেজি। এই বইটি ৩৬.২ ইঞ্চি লম্বা,১৯.৭ ইঞ্চি চওড়া এবং ৮.৬ইঞ্চি পুরু। বইটির ওজন ৭৪.৮ কেজি। লোকসমাজে প্রচলিত এই বইটি শয়তান লিখেছে। বইটির ২৯০ নম্বর পৃষ্ঠায় শয়তানের একটি ছবিও আঁকা আছে। আর এটিই হচ্ছে পৃথিবীর একমাত্র বই যেখানে শয়তানের ছবি আছে। যে কারণে এটিকে শয়তানের বই বলা হয়!

এই বইটিতে প্রথম দিকে ৩২০ টি পাতা ছিলো। বর্তমানে এর আটটি পাতা নেই। বইটির যে পৃষ্ঠায় শয়তানের ছবি আঁকা আছে তার ঠিক উল্টো পৃষ্ঠাতেই আঁকা আছে স্বর্গের ছবি। মানুষের মধ্যে এমন ধারনাও আছে যে, বইটিতে এমন কিছু বাক্য আছে যা থেকে রশ্মি নির্গত হয়! আর সে কারণেই কডেক্স জাইগাসকে মধ্যযুগের অষ্টম আশ্চর্য বলে মনে করা হতো।

বইটি কে লিখেছেন তা জানা যায়নি। এটি লিখতে কমপক্ষে ৩০ থেকে ৩৫ বছর সময় লেগেছে। বইটি লেখার কাজে পোকামাকড়ের বাসস্থান দিয়ে তৈরি এক ধরনের কালি ব্যবহার করা হয়েছে। আলোচিত এ বইটি বর্তমানে স্টকহোমের স্ট্যাইট লাইব্রেরি অব সুইডেনে সংরক্ষণ করা আছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google