SSC Scam: অর্পিতার ফ্ল্যাটে গণনা চলছে, ১৫ কোটি বাজেয়াপ্ত আরও বিপুল পড়ে আছে

বুধবার ইডির নজরে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট৷ এদিন তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ইডির আধিকারিকরা৷ সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা৷ ইতিমধ্যেই চারটি মেশিন এনে শুরু ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বুধবার ইডির নজরে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট৷ এদিন তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ইডির আধিকারিকরা৷ সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা৷ ইতিমধ্যেই চারটি মেশিন এনে শুরু হয়েছে টাকা গোনার কাজ। উদ্ধার হয়েছে সোনার গয়না এবং জমির দলিল৷ এমনটাই ইডি সূত্রে খবর৷

একইসঙ্গে ইডি সূত্রে খবর, টাকার অঙ্ক এখনও অবধি আন্দাজ করতে পারছেন না তাঁরা। তবে যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে তাতে চক্ষু চড়কগাছ হওয়ার সমান৷ স্থানীয় সূত্রে খবর, এই ফ্ল্যাটে খুব একটা বেশী আসতেন না অর্পিতা৷ তবে কী সমস্ত টাকা এখানেই লুকিয়ে রাখা হত? প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

অন্যদিকে, ৮ নম্বর বালিগঞ্জ প্লেসের একটি বাড়িতে অভিযান চালিয়েছে ইডি৷ সেই বাড়িতে তালাবন্ধ অবস্থায় একটি লকার দেখতে পান ইডির আধিকারিকরা৷ ইতিমধ্যেই সেই লকার ভাঙার সমস্ত জিনিসপত্র আনা হয়েছে৷ ওই বাড়িতে উপস্থিত হয়েছেন ৮ জনের প্রতিনিধি দল৷

পাশাপাশি কসবার রাজডাঙার ‘ইচ্ছে’ নামক আবাসনে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এখানে মডেলিং ও ফটোশুটের কাজ চলত বলে জানা গেছে৷ পাশাপাশি বিয়ের জন্য এই বাড়ি ভাড়া দেওয়া হয়। এই বাড়িরই তিন ও চারতলাতে রয়েছে বসবাসযোগ্য ফ্ল্যাট। সেই ঘরগুলি থেকে সমস্ত তথ্য উদ্ধার করছে ইডির অফিসাররা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google