Mithai: অদৃতের সঙ্গে কোনওদিন ভাল সম্পর্ক ছিল না: সৌমিতৃষা

সন্ধ্যা হতে না হতেই তাঁদের রোম্যান্সের বন্যায় ভাসে গোটা বাংলা। কাজের ফাঁকে সময় পেলেই উচ্ছেবাবুর সঙ্গে প্রেম সাগরে ড়ুব দেয় মিঠাই। মিষ্টি এই জুটির ভালবাসার গল্পে মশগুল টেলিপাড়া। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
adrit-soumitrisha

সন্ধ্যা হতে না হতেই তাঁদের রোম্যান্সের বন্যায় ভাসে গোটা বাংলা। কাজের ফাঁকে সময় পেলেই উচ্ছেবাবুর সঙ্গে প্রেম সাগরে ড়ুব দেয় মিঠাই। মিষ্টি এই জুটির ভালবাসার গল্পে মশগুল টেলিপাড়া। কিন্তু বাস্তবের মাটিতে ঠিক এর উল্ট সিন। কাট বলার সঙ্গে সঙ্গে একে-অপরের জেন তাঁরা চেনেনই না।

বেশ কিছুদিন ধরে মিঠাই উচ্ছেবাবুর রিয়েল লাইফ সম্পর্ক নিয়ে তোলপাড় টেলিদুনিয়া। জোর গুঞ্জন ছড়িয়েছিলো যে অভিনেতা আদৃত ও অভিনেত্রী কৌশাম্বী নাকি প্রেম করছে। আর সেটাই মেনে নিতে পারেনি মিঠাই রানী। তাই আদৃত রায়ের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে। তার জন্য অনেকাংশ দায়ী করা হচ্ছে অভিনেত্রী এবং পর্দায় উচ্ছে বাবুর দিদিয়ার চরিত্রে অভিনয় করা কৌশাম্বি চক্রবর্তীকে।

   

প্রশ্ন উঠেছিল যে তাদের দূরত্বের কারণ কি কৌশাম্বি? সৌমীতৃষা কি তবে সত্যিকারের ভালোবাসে তার উচ্ছে বাবুকে? না এমনটা নয়। মিঠাই জানিয়েন, অদৃতের সাথে যে তার কোনোদিনই খুব ভালো সম্পর্ক ছিলো না সেটাও এই ফাঁকে বলে দিল সৌমীতৃষা। দর্শকই মিঠাই-সিদ্ধার্থকে একসাথে দেখতে চান পর্দায়। কিন্তু পর্দার বাইরে দুজনের একসঙ্গে থাকা নিয়ে কোন ভাবনা চিন্তা নেই মিঠাইয়ের।

যদিও অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু আর আদৃত রায়ের মধ্যে যে ঝামেলা হয়েছে সেটা তারা দুজনেও স্বীকার করে নিয়েছে। মিঠাই পরিষ্কার বলেছেন, সত্যিই তার সঙ্গে উচ্ছে বাবুর ঝামেলা হচ্ছে। তবে সেটা কারণ কোন ব্যক্তিগত বিষয় নয় বরং কাজ। এমনকি অভিনেত্রী কৌশাম্বির সাথেও সেই কারণেই তার ঝামেলা চলছিল।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google