Mithai: ‘মিঠাই’ শেষ! ছোটকর্তার সঙ্গে জুটি বাঁধছেন সৌমিতৃষা

গুলি লেগেছে মিঠাই-এর (Mithai)। ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। কানাঘুষি চলছে শেষ হতে চলেছে মিঠাই। এরই মাঝে নতুন খবর। ‘যমুনার ঢাকি’র ছোটকর্তার সঙ্গে জুটি বাঁধতে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
mithai

গুলি লেগেছে মিঠাই-এর (Mithai)। ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। কানাঘুষি চলছে শেষ হতে চলেছে মিঠাই। এরই মাঝে নতুন খবর। ‘যমুনার ঢাকি’র ছোটকর্তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সৌমিতৃষা। যদিও এই জুটি কোনও মেগা সিরিয়ালের নয়। শোনা যাচ্ছে এবার মহালয়াতে জিবাংলার হর-পার্বতি জুটি হচ্ছেন রুবেল ও সৌমিতৃষা।

মায়ের মৃন্ময়ী রূপ দিতে ব্যস্ত কুমোরটুলি। সেই সঙ্গেটিভি চ্যানেল গুলি ব্যস্ত তাঁদের দূর্গার খুঁজতে। টলিপাড়ায় গুঞ্জন, জি বাংলায় মহালয়ার ভোরের এই অনুষ্ঠানে এ বার নাকি মা দুর্গা হয়ে দেখা দেবেন ‘মিঠাই’ অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু। তাঁর ‘শিব‌’ রুবেল দাস।
এই গুঞ্জনে শিলমোহর দিয়ে রুবেল জানিয়েছেন “সবটাই এখনও মৌখিক স্তরে। চূড়ান্ত কিছুই হয়নি। চ্যানেলের সঙ্গে পাকাপাকি কথা হলে তখনই বলতে পারব।’ তবে সৌমিতৃষা এব্যপারে এখনও কিছু জানাননি।

   

সদ্য শেষ হয়ে গিয়েছে রুবেলের ‘যমুনা ঢাকি’। যেখানে সঙ্গীত-যমুনা জুটিকে অনেক ভালবাসা দিয়েছেন দর্শক। আর ‘মিঠাই’-এখন বাংলার ঘরের প্রিয় মেয়ে। তাই হর-পার্বতীর এই জুটি যদি হয়, টেলিপ্রমীরা চুটিয়ে উপভোগ করবেন সেই ব্যপারে কোনও সন্দেহ নেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google