একটি অটোতে সওয়ার ২৭ জন যাত্রী, চোখ কপালে নেটিজেনদের

একটি অটোতে সওয়ার ২৭ জন যাত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুরে। এই ভিডিওতে আপনি দেখতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

একটি অটোতে সওয়ার ২৭ জন যাত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুরে।

এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একটি অটো রিক্সায় ২৭ জন যাত্রী ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ একটি অটোকে থামিয়ে দেয়।

   

পুলিশ অটো থামাতেই অবাক হয়ে যান সকলে। অটোতে চালক-সহ মোট ২৭ জন ছিলেন। অনেক শিশুও এই অটোতে বসে ছিল। পুরো ঘটনাটি ঘটেছে বিন্দকি কোতোয়ালি এলাকার লালৌলি মোড়ে। চেকিংয়ের সময় পুলিশ যখন অটোটিকে থামায়, তখন একে একে একটি শিশু-সহ মোট ২৭ জনকে সেখান থেকে বের করে আনা হয়।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই হতবাক হয়ে যান সকলে। মানুষের মনে প্রশ্ন জাগে, একটি অটোতে ২৭ জন কী করে বসলেন? যাই হোক, পুলিশ এই অটো থামিয়ে ব্যবস্থা নেয় ৷ প্রাপ্ত খবর অনুযায়ী, পুলিশ অটোচালককে তিরস্কার করে অটো সিল করে দেয় ৷

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google