প্রাক্তন মোহনবাগানীকে দলে নিয়ে চমক দিল রাজস্থান ইউনাইটেড

চলতি দল বদলের বাজারে কেরলের মিড ফিল্ডার Britto PM’কে দল তুলে নিয়ে বিশেষ চমক দিলো রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। বছর ২৯ এর এই ফুটবলার ২০১৮ থেকে ২০২০ অবধি ...

By Rana Das

Published:

Follow Us
Britto PM

চলতি দল বদলের বাজারে কেরলের মিড ফিল্ডার Britto PM’কে দল তুলে নিয়ে বিশেষ চমক দিলো রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। বছর ২৯ এর এই ফুটবলার ২০১৮ থেকে ২০২০ অবধি খেলেছিলেন মোহনবাগানেও।

এছাড়া ক্লাব স্তরে কোয়ার্টজ, ইগলস এফসি কেরালা, চার্চিল ব্রাদার্স এবং নর্থ ইস্ট ইস্ট ইউনাইটেডেও খেলেছিলেন তিনি। মোহনবাগানের হয়ে কলকাতা ফুটবল লিগ এবং আইলিগ জিতেছিলেন তিনি। জিতেছেন সার্ভিসেস’এর হয়ে টানা দুই বার সন্তোষ ট্রফি।

   

এদিকে ব্রিটোর পুরনো ক্লাব মোহনবাগান, দল বদলের বাজারে বিরাট চমক দিতে চলেছে , শোনা যাচ্ছে লিভারপুলের প্রাক্তন ইংল্যান্ড তারকা অ্যান্ডি ক‍্যারোল’কে দলে পেতে আগ্রহী তারা।

অন‍্যদিকে ফের আরেকটা বিরাট চমক দেওয়ার মুখে এটিকে মোহনবাগান ।ইতিমধ্যে পোগবার দাদা’কে সই করিয়ে একটা বিরাট মাপের চমক দিয়েছিল এটিকে মোহনবাগান।তার রেশ কাটতে না কাটতেই দল বদলের বাজারে আরেক চমক দেওয়ার অপেক্ষায় সবুজ মেরুন শিবির।সূত্রের খবর অনুযায়ী লিভারপুলের প্রাক্তন আক্রমণ ভাগের ফুটবলার অ্যান্ডি ক‍্যারোল’কে দলে নিয়ে চমক দিতে চলেছে সবুজ মেরুন শিবির।

ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৯ ম‍্যাচ খেলা এই ফুটবলার লিভারপুলের পাশাপাশি খেলেছে ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেড,নিউ ক‍্যাসেল ইউনাইটেড,প্রেস্টন নর্থ এন্ড,রিডিং এর মতো ক্লাবে।বর্তমানে তিনি খেলেন ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে।একটা সময় প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করতো এই ক্লাব।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google