Rudrajit-Promita: পরিবারের চাপে প্রমিতাকে ছেড়ে ফের বিয়ের পিঁড়িতে রুদ্র!

বন্ধুত্বের হাত ধরে, ভালবাসার রাস্তায় হেঁটে, সাতপাকে ঘুরে ‘বিবাহ’-এর শিলমোহর পরেছিল তাঁদের সম্পর্কে। রুদ্র-প্রমিতার (Rudrajit-Promita) সুখি দাম্পত্যের টুকরো ঝলক প্রায়ই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেতা-অভিনেত্রী। প্রিয় জুটির ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Rudrajit-Promita

বন্ধুত্বের হাত ধরে, ভালবাসার রাস্তায় হেঁটে, সাতপাকে ঘুরে ‘বিবাহ’-এর শিলমোহর পরেছিল তাঁদের সম্পর্কে। রুদ্র-প্রমিতার (Rudrajit-Promita) সুখি দাম্পত্যের টুকরো ঝলক প্রায়ই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেতা-অভিনেত্রী। প্রিয় জুটির খুনসুটি দেখে মন ভরে যায় ফ্যানদের। তবে রুদ্র-প্রমিতার সুখের ঘরে ঢুকে পরেছে অন্যকেউ। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, পরিবারের কারনে প্রমিতার ভালবাসা উপেক্ষা করে নতুন জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন তিনি। খুব শীঘ্রই নাকি ফের একবার রিল লাইফে বিয়ের পিঁড়িতে বসবেন রুদ্রজিৎ।

জি বাংলার ‘সাত ভা চম্পা’য় ‘পারুল’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার পর থেকে এই জুটি দর্শকদের মন বিশেষ জায়গা করে নিয়েছিল। বর্তমানে তাঁদের দেখা যাচ্ছে রঙ্গন-শিঞ্জিনী-র চরিত্রে ‘পিলু’ ধারাবাহিকে। যেখানে গল্পের মেন লিড পিলু এবং আহির ছাড়াও দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে মল্লার- রঞ্জা ও রঙ্গন-শিঞ্জিনী। ইতিমধ্যে পর্দায় মল্লার- রঞ্জা ও পিলু-আহির বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছেন। টেলিপ্রেমীরা দিন গুনছিলেন রঙ্গন-শিঞ্জিনী শুভপরিণয় দেখায়। এরইমাঝে গল্পে চলে এল নতুন ট্যুইস্ট।
পরিবারের জন্য নিজের ভালোবাসা শিঞ্জিনীকে ত্যাগ করেছে রঙ্গন। আর গল্পের মোড় বলছে শিঞ্জিনী নয় রঙ্গনের জীবনের নায়িকা হতে পারে মল্লারের বিধবা বোন মল্লিকা।

   

উল্লেখ্য ২০২১-এ প্রেম দিবসে আইনি বিয়ে সেরেছিলেন রুদ্র ও প্রমিতা। শহর থেকে দূরে পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সপরিবার ভালবাসা উদযাপন করেছিলেন যুগলে। বিয়ের একববছর পর কাজ, পরিবার সবাইকে নিয়ে সুখের দিন কাটাচ্ছে যুগল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google