ভিডিওর মাধ্যমে নিজের জীবনের কথা তুলে ধরলেন শ্রুতি

প্রবাদ আছে যেখানে বলা হয় যে ‘পেহেলে দর্শনধারী, ফির গুণবিচারী’। এখনও গায়ের রং দেখেই বিচার করা হয় মেয়েদের। এবার সেই নিয়েই গল্প বললেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
actress-shruti-das

প্রবাদ আছে যেখানে বলা হয় যে ‘পেহেলে দর্শনধারী, ফির গুণবিচারী’। এখনও গায়ের রং দেখেই বিচার করা হয় মেয়েদের। এবার সেই নিয়েই গল্প বললেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। যদিও নিজের মুখে নয়, রিল বানিয়ে। ইনস্টাগ্রামে একটি রিল বানিয়েছে অভিনেত্রী। সেখানেই নিজের জীবনের কিছু গল্প তুলে ধরেছেন তিনি।

ভিডিওটিতে দেখা গিয়েছে, অভিনেত্রীর একাধিক ছবি। ভিডিওর পেছনে ব্যাক গ্রাউন্ড মিউজিক হিসেবে বাজছে এ বেলা গল্প হোক গানটি। আর আশ্চর্যের বিষয় হল গোটা ভিডিওয় কিছু লেখা ভেসে উঠেছে। যেখানে লেখা রয়েছে, ‘নমস্কার আমি শ্রুতি দাস। একটি খুব ছোট্ট শহর কাটোয়াতে আমার জন্ম। ছোট বেলা থেকে আর্থিক কষ্ট ছিল অনেকটাই। কিন্তু বাবা সেই কষ্ট কখন বুঝতে দেয় নি। তখন থেকেই বুঝি যে আমায় বড় হয়ে কিছু একটা করতে হবে’।

   

আরও লেখা রয়েছে, ‘সেই আশা নিয়ে চলে আসা কলকাতাতে। শুরু করি নাটকে অভিনয় করা। কিন্তু গায়ের রং নিয়ে আসতে থাকে অনেক কটূক্তি। কিন্তু আমি এসবকে উপেক্ষা করে এগিয়ে কাজ করে যাই। তখন একটি সিরিয়ালের জন্য ডাক আসে। কিন্তু আমায় বলা হয় যে, আমি নাকি ছবির থেকে সামনে দেখতে আলাদা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরের দিন আমার কাছে আসে ফোন। বলা হয়, একটি লাল পাড় সাদা শাড়ি পরে ভিডিও পাঠাও। এর পর আমার লুক সেট হয়। অবশেষে আমি ত্রিনয়নীর জন্য সিলেক্ট হই’।

শ্রুতির জীবনের মত আরও অনেকেরই এই ধরনের ঘটনা ঘটে থাকে। কিন্তু লড়াই করেই নিজের জায়গায় পৌঁছতে হয়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Josh Talks Bangla (@joshtalksbangla)

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google